1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অবসরের আগে আবারও জাতীয় দলে ফিরতে চান জাহানারা মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ মাঠ থেকেই বিদায় নিতে চান জাহানারা যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলায় ৩ শিশুসহ নিহত ৪ ইয়েমেনে এবার প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে পড়ল ৫ ক্ষেপণাস্ত্র, বেঁচে গেলেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত ৪ পরিবেশ রক্ষায় দায়িত্বের বাইরেও কাজ করতে হবে: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২ বাঁশখালীতে জেএসইউএসের বিশ্ব শিক্ষক দিবস পালন রংপুরের কারখানা পেল রিবা আন্তর্জাতিক পুরস্কার

মোঃ আল আমিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জনস্বার্থে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ জানুয়ারি, ২০২২
  • ২৪৭ বার দেখা হয়েছে

আল আমিনের মৃত্যুতে জনস্বার্থে বাংলাদেশের প্রেসিডেন্ট মোঃ বাবুল হোসেন ও মহাসচিব মোঃ সাইফুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। শোকবাণীতে নেতৃবৃন্দ বলেন, ‘ মোঃ আল আমিন ছিলেন একজন স্পষ্টভাষী দেশপ্রেমিক রাজনীতিবিদ।’
মোঃ আল আমিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন জনস্বার্থে বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহীম হাসান মিঠু এবং কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাব্বি।
মোঃ বাবুল হোসেন জমাদার বলেন ‘ মোঃ আল আমিন একজন স্পষ্টভাষী, নিষ্ঠাবান এবং সাহসী রাজনীতিবিদ ছিলেন। দলীয় কর্মীদের প্রতি তিনি ছিলেন যথেষ্ট সহানুভূতিশীল।’
শোকবাণীতে জনস্বার্থে বাংলাদেশের প্রেসিডেন্ট আরো বলেন, ‘ মোঃ আল আমিন রাজনীতে অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছিলেন।’
মোঃ আল আমিনের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান । মোঃ আল আমিন রবিবার ভোর ৪.00 টায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। জনস্বার্থে বাংলাদেশের দপ্তর সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান আনসারী (সুমন) বিষয়টি নিশ্চত করেন। মোঃ আল আমিন জনস্বার্থে বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

তিনি এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। একজন সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর দায়িত্বজ্ঞান, সততা ও কর্তব্য পরায়নতা জনস্বার্থে বাংলাদেশের সকল কর্মকর্তা/কর্মচারীদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। মৃত্যুকালে তিনি বহু আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026