1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মেসিকে নতুন চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কনমেবল সভাপতি রপ্তানি বহুমুখীকরণে নতুন উদ্যোগ মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন ২০২৬: বিদেশনির্ভরতা ও চিকিৎসা ব্যয় কমার আশা মাগুরায় কুমড়ো ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন গৃহিণীরা মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো দ্বিপক্ষীয় বাণিজ্যের বাধা দূর করতে আলোচনায় বসছে ঢাকা-দিল্লি ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উন্নতি কেবল পর্তুগালেরই আন্তর্জাতিক বিরতি: মেসির বিদায়, রোনালদোর নির্বাসন থেকে বাংলাদেশের দুর্দশা বাংলাদেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা

আন্তর্জাতিক জুডো ফেডারেশন থেকে একেবারে বাদ পড়লেন পুতিন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ১৯০ বার দেখা হয়েছে

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং রুশ ব্যবসায়ী আরকাদি রোটেনবার্গকে তাদের সব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক জুডো ফেডারেশন (আইজেএফ)।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি আন্তর্জাতিক জুডো ফেডারেশন ভ্লাদিমির পুতিনকে সম্মানসূচক প্রেসিডেন্ট পদ থেকে সামরিক বরখাস্ত করে।

সংক্ষিপ্ত এক বিবৃতিতে আইজেএফ জানায়, ভ্লাদিমির পুতিন এবংআরকাদি রোটেনবার্গকে আন্তর্জাতিক জুডো ফেডারেশনের সব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে ঘোষণা করা হচ্ছে।

ব্ল্যাক বেল্টধারী পুতিনের ওপর সম্প্রতি আরোপ করা ‘নিষেধাজ্ঞার’ কারণে রোববার আন্তর্জাতিক জুডো ফেডারেশনের গর্ভনিং বডি ঘোষণা তাকে সাময়িক বরখাস্তের ঘোষণা দিয়েছিল।

একজন দক্ষ জুডোকা পুতিন ২০১৪ সালে অষ্টম ড্যানে ভূষিত হয়েছিলেন। এটি জুডোর সর্বোচ্চ স্তরগুলোর মধ্যে একটি। ২০০৮ সাল থেকে তিনি আন্তর্জাতিক জুডো ফেডারেশনের অনারারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

আন্তর্জাতিক জুডো ফেডারেশনের সভাপতি মারিয়াস ভাইজার ২০১৪ সালে পুতিনকে ‘জুডোর নিখুঁত প্রতিনিধত্বকারী’ হিসেবে প্রশংসা করেছিলেন।
নিজেকে ফিট রাখার জন্য পুতিনের প্রিয় জুডো ও আইস হকি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026