1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মেসিকে নতুন চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কনমেবল সভাপতি রপ্তানি বহুমুখীকরণে নতুন উদ্যোগ মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন ২০২৬: বিদেশনির্ভরতা ও চিকিৎসা ব্যয় কমার আশা মাগুরায় কুমড়ো ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন গৃহিণীরা মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো দ্বিপক্ষীয় বাণিজ্যের বাধা দূর করতে আলোচনায় বসছে ঢাকা-দিল্লি ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উন্নতি কেবল পর্তুগালেরই আন্তর্জাতিক বিরতি: মেসির বিদায়, রোনালদোর নির্বাসন থেকে বাংলাদেশের দুর্দশা বাংলাদেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা

রাশিয়া-ইউক্রেনের মধ্যে ফের আলোচনা শুরু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ২০০ বার দেখা হয়েছে

চলমান উত্তেজনা নিরসনে তৃতীয়বারের মতো আলোচনায় বসেছেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। বেলারুশ সীমান্তে হচ্ছে এ আলোচনা।

আলোচনায় অংশ নেওয়া ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোদোলায়েক টুইটারে জানান, সোমবার দুইপক্ষ তৃতীয়বারের মতো আলোচনায় বসবে।

তিনি আরও জানান, প্রথম দুই দফায় যে সকল প্রতিনিধি আলোচনা করেছিলেন তারাই ফের আলোচনা করবেন।

এদিকে এর আগে দুইবার বেলারুশ সীমান্তে বৈঠক করে দুইপক্ষ।

২৮ ফেব্রুয়ারি হওয়া প্রথম বৈঠকে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি তারা।

৩ মার্চ দ্বিতীয় বৈঠকে মানবিক দিক বিবেচনা করে মারিউপোলে সাময়িক যুদ্ধবিরতিতে যাওয়ার ঘোষণা দেয় দুই পক্ষ।

কিন্তু কয়েক ঘণ্টা পার হতেই সেই যুদ্ধবিরতি ভেস্তে যায়। ফলে সাধারণ মানুষ শহর ছেড়ে চলে যেতে চাইলেও তারা পারেননি।

এদিকে দুইপক্ষ যখন তৃতীয় দফায় আলোচনার বিষয়ে প্রস্তুতি নিচ্ছিল তখন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভসোগলু জানান, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করবেন।

সোমবার সাংবাদিকদের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানান, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও ইউক্রেনের পররাষ্টমন্ত্রী ১০ মার্চ বৃহস্পতিবার আঙ্কারায় বৈঠক করবেন।

তুরস্কে আনতালইয়া কূটনৈতিক ফোরামে যাবেন বিশ্বের সব বড় বড় কূটনৈতিকরা। আর এ ফোরামেই আলাদাভাবে বিশেষ বৈঠক করবেন ইউক্রেন ও রাশিয়ার পররাষ্টমন্ত্রী।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রেসিডেন্ট এরদোগানের প্রচেষ্টা ও তাদের কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে রাশিয়া ও ইউক্রেনের পররাষ্টমন্ত্রীরা আলোচনায় বসতে রাজী হয়েছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026