1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মেসিকে নতুন চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কনমেবল সভাপতি রপ্তানি বহুমুখীকরণে নতুন উদ্যোগ মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন ২০২৬: বিদেশনির্ভরতা ও চিকিৎসা ব্যয় কমার আশা মাগুরায় কুমড়ো ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন গৃহিণীরা মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো দ্বিপক্ষীয় বাণিজ্যের বাধা দূর করতে আলোচনায় বসছে ঢাকা-দিল্লি ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উন্নতি কেবল পর্তুগালেরই আন্তর্জাতিক বিরতি: মেসির বিদায়, রোনালদোর নির্বাসন থেকে বাংলাদেশের দুর্দশা বাংলাদেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা

আগামী ২৪ থেকে ৯৬ ঘণ্টার মধ্যে কিয়েভে হামলা করতে পারে রাশিয়া

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ২১৮ বার দেখা হয়েছে

আগামী ২৪ থেকে ৯৬ ঘণ্টার মধ্যে রুশ সেনারা ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের উদ্দেশে মিশন শুরু করবে। এখন তারা দেশটির পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়্যারের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।

ফর দ্য স্টাডি অব ওয়্যার জানায়, রাশিয়ার সেনারা বর্তমানে কিয়েভের পূর্ব, উত্তরপশ্চিম ও পশ্চিমের আশপাশে অবস্থান করছে। আগামী ২৪ থেকে ৯৬ ঘণ্টার মধ্যে তারা সেখানে আক্রমণ চালাতে পারে।

  গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। ইতোমধ্যে ইউক্রেনের প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। এ ছাড়া দেশটির দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত এবং রাশিয়ার ১১ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

অন্যদিকে রাশিয়া দাবি করেছে, যুদ্ধে তাদের ৪৯৮ সৈন্য নিহত এবং ইউক্রেনের ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত ইউক্রেনে ৪০০ এর অধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026