1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শান্তিতে নোবেল পেলেন ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার মানবাধিকার আইনজীবী নাভি পিল্লাই যেভাবে অত্যন্ত আনন্দঘন ও অর্থপূর্ণ উপায়ে উদযাপন করতে পারেন বিশ্ব ডিম দিবস মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প গজারিয়ায় ফুটবল টুর্নামেন্ট বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ ঢাবিতে দুই দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং সম্মেলন আজ পোস্টাল ভোটিংয়ের ‘বাংলাদেশ মডেল’ গ্রহণে আগ্রহী নেপাল-শ্রীলঙ্কা বাংলাদেশের চমৎকার সেশনে তানজিদকে হারানোর আক্ষেপ এবার অস্ট্রেলিয়ার দুই উৎসবে ‘প্রিন্সেস’ ভাবনা! মাইক্রোসফটসহ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর হোয়াইট হাউসের নিষেধাজ্ঞা আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ-আমিরাতের মধ্যে ৪ সমঝোতা স্মারক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ২১১ বার দেখা হয়েছে

শিক্ষা ও গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে চারটি সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের মধ্যে মঙ্গলবার অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

দুবাই এক্সিবিশন সেন্টারের অনুষ্ঠিত এ বৈঠকে উভয় নেতাই তাদের নিজ নিজ দলের নেতৃত্ব দেন। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন ।

এসব সমঝোতা স্মারকের মধ্যে উচ্চশিক্ষা এবং বিজ্ঞান গবেষণায় সহযোগিতা, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও এমিরেটস সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিস অ্যান্ড রিসার্চের (ইসিএসএসআর) মধ্যে সহযোগিতা বিনিময়, দুই দেশের ফরেইন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই) ও দুবাই ইন্টারন্যাশনাল চেম্বারের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয় রয়েছে।

বৈঠকে শেখ হাসিনা বলেন, তার সরকার এখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ করছে। তিনি বলেন,আমরা এই লক্ষ্যে আমাদের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছি।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের বিপুল পরিমাণ বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ রয়েছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী কোভিড-১৯ মহামারী সফলভাবে মোকাবিলায় সংযুক্ত আরব আমিরাত সরকারের প্রশংসা করেন।

শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এ প্রসঙ্গে বাংলাদেশ সরকারের প্রশংসা করে বলেন, কোভিড-১৯ ব্যবস্থাপনায় আপনিও ভাল করেছেন। শেখ হাসিনা দুবাইয়ের অসাধারণ উন্নয়নের জন্য আল মাকতুমের প্রশংসা করেন।

সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের প্রাক্কালে সংযুক্ত আরব আমিরাত সফর করায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানান।

এ সময় অটিজম ও নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডারবিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026