1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মেসিকে নতুন চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কনমেবল সভাপতি রপ্তানি বহুমুখীকরণে নতুন উদ্যোগ মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন ২০২৬: বিদেশনির্ভরতা ও চিকিৎসা ব্যয় কমার আশা মাগুরায় কুমড়ো ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন গৃহিণীরা মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো দ্বিপক্ষীয় বাণিজ্যের বাধা দূর করতে আলোচনায় বসছে ঢাকা-দিল্লি ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উন্নতি কেবল পর্তুগালেরই আন্তর্জাতিক বিরতি: মেসির বিদায়, রোনালদোর নির্বাসন থেকে বাংলাদেশের দুর্দশা বাংলাদেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা

মারিউপোলের একটি স্কুলে বোমা হামলা চালিয়েছে রাশিয়া: ইউক্রেন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ২০৫ বার দেখা হয়েছে

ইউক্রেনের এক সেনা সদস্য। ছবি: সংগৃহীত
ইউক্রেনের মারিউপোল শহরের একটি স্কুলে গতকাল শনিবার ৪০০ লোক আশ্রয় নিয়েছিল। আজ রবিবার সেটিতে বোমা হামলা চালিয়েছে রুশ বাহিনী। শহর কাউন্সিলের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, টেলিগ্রামে দেওয়া সর্বশেষ তথ্যমতে, মারিউপোল শহর কাউন্সিল জানিয়েছে, বোমার আঘাতে ভবন পুরো ধসে গেছে। লোকেরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। এদের মধ্যে নারী, শিশু এবং বয়স্ক লোকও রয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বিবিসি বলছে, মারিউপোলের সঙ্গে যোগাযোগ করা কঠিন হয়ে গেছে। এ কারণে বিষয়টি নিয়ে আর বিস্তারিত জানা যায়নি।

মারিউপোল শহরটি অনেক সাজানো-গোছানো ছিল। কিন্তু রাশিয়ার হামলার পর থেকে এটি এখন এক ভুতুরে নগরীতে পরিণত হয়েছে। প্রায় ৩ লাখ মানুষ মানবেতর জীবন কাটাচ্ছেন। নেই বিদ্যুৎ, পানির স্বল্পতাও দেখা দিয়েছে। বেসামরিক নাগরিকরা দিনের অধিকাংশ সময়ই শেল্টার অথবা বাড়ির বেসমেন্টে কাটাচ্ছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026