1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মেসিকে নতুন চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কনমেবল সভাপতি রপ্তানি বহুমুখীকরণে নতুন উদ্যোগ মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন ২০২৬: বিদেশনির্ভরতা ও চিকিৎসা ব্যয় কমার আশা মাগুরায় কুমড়ো ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন গৃহিণীরা মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো দ্বিপক্ষীয় বাণিজ্যের বাধা দূর করতে আলোচনায় বসছে ঢাকা-দিল্লি ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উন্নতি কেবল পর্তুগালেরই আন্তর্জাতিক বিরতি: মেসির বিদায়, রোনালদোর নির্বাসন থেকে বাংলাদেশের দুর্দশা বাংলাদেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা

চীনে ১৩২ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ২২৭ বার দেখা হয়েছে

চীনে ১৩২ জন আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা সম্পর্কে কিছু জানা যায়নি। সোমবার চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি’র বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, বোয়িং ৭৩৭ মডেলের বিমানটি গুয়াংজি অঞ্চলের উঝো শহরের কাছে একটি পার্বত্য গ্রামীণ এলাকায় বিধ্বস্ত হয়। এ সময় সেখানে আগুন ধরে যায়।

সিসিটিভি জানিয়েছে, এরইমধ্যে একাধিক উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

দুর্ঘটনা কবলিত বিমানটি চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের বলে জানা গেছে।

ফ্লাইটরাডার ২৪-এর ডাটা অনুযায়ী, চীনের কুনমিং থেকে গুয়াংজুগামী ফ্লাইটটি স্থানীয় সময় বেলা ১টা ১১ মিনিটে উড্ডয়ন করেছিল।

চীনের এয়ারলাইন শিল্পের নিরাপত্তা ব্যবস্থাকে খুব উন্নত মানের হিসেবে বিবেচনা করা হয়। গত এক দশক ধরে এক্ষেত্রে দেশটিকে বিশ্বের সেরাদের মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়।

এভিয়েশন সেফটি নেটওয়ার্কের মতে, চীনে সর্বশেষ বড় ধরনের বিমান দুর্ঘটনা ঘটে ২০১০ সালে। ইচুন বিমানবন্দরের কাছে ওই দুর্ঘটনায় প্লেনটিতে থাকা ৯৬ জনের মধ্যে ৪৪ জন নিহত হন।

 

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026