1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মেসিকে নতুন চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কনমেবল সভাপতি রপ্তানি বহুমুখীকরণে নতুন উদ্যোগ মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন ২০২৬: বিদেশনির্ভরতা ও চিকিৎসা ব্যয় কমার আশা মাগুরায় কুমড়ো ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন গৃহিণীরা মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো দ্বিপক্ষীয় বাণিজ্যের বাধা দূর করতে আলোচনায় বসছে ঢাকা-দিল্লি ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উন্নতি কেবল পর্তুগালেরই আন্তর্জাতিক বিরতি: মেসির বিদায়, রোনালদোর নির্বাসন থেকে বাংলাদেশের দুর্দশা বাংলাদেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা

ইউক্রেনের মারিউপোলে যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ১৯৯ বার দেখা হয়েছে

বিশ্বজমিন (১ ঘন্টা আগে) মার্চ ৩১, ২০২২, বৃহস্পতিবার, ১০:১১ পূর্বাহ্ন | সর্বশেষ আপডেট: ১১:৪২ পূর্বাহ্ন
ইউক্রেনের অবরুদ্ধ বন্দর নগরী মারিউপোলে যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। এক ঘোষণায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই যুদ্ধবিরতির কথা জানায়। বৃহস্পতিবার সকাল থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে। শহরটিতে রয়ে যাওয়া অবশিষ্ট বেসামরিক নাগরিকদের বের করার সুযোগ দিতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ খবর দিয়েছে বিবিসি।

বুধবার দেয়া ওই ঘোষণায় রাশিয়া বলে, মারিউপোলে মানবিক কার্যক্রম সফল করতে আমরা জাতিসংঘ ও রেড ক্রসের সঙ্গে সরাসরি কাজ করার প্রস্তাব দিচ্ছি। ইউক্রেনের সময় সকাল ১০ টায় এই মানবিক করিডোর খুলে দেয়া হবে। এটি মারিউপোল থেকে জাপোরিঝিয়া শহরে যাবে। এখনো ইউক্রেনের তরফ থেকে কোনো ঘোষণা আসেনি।

এর আগেও মারিউপোলে যুদ্ধবিরতির ঘোষণা এসেছিল। তবে দুই পক্ষের মধ্যে বিশ্বাসের ঘাটতি থাকায় তা কার্যকরি হয়নি। রাশিয়ার বিরুদ্ধে জোরপূর্বক ইউক্রেনীয়দের রাশিয়ায় নিয়ে যাওয়ার অভিযোগ আনা হয়েছিল।

এদিকে যুদ্ধের কারণে মারিউপোলের অবস্থা কেমন হয়েছে স্যাটেলাইট থেকে তোলা সেরকম কিছু ছবি প্রকাশ করেছে পৃথিবী পর্যবেক্ষণকারী কোম্পানি মাক্সার। এতে শহরের বিভিন্ন অংশে রাশিয়ার সেনাবাহিনীর অবস্থান এবং যুদ্ধ পরিচালনা উঠে এসেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026