1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
লিটন-মিরাজকে ছাড়াই ফিল্ডিংয়ে বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন বিশ্ব ট্রমা দিবসে সড়ক দুর্ঘটনায় ৬৬ মৃত্যু প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার থেকে সরিয়ে মাহফুজুর রহমানকে করা হলো তথ্য কমিশনার আন্দোলনই শেষ নয়, দেশ পুনর্গঠনেও তরুণদের আসতে হবে: প্রধানমন্ত্রী ‘রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্ত ঐতিহাসিক মুহূর্ত’ রূপপুর বিদ্যুৎকেন্দ্র: জরুরি পরিস্থিতির প্রস্তুতি আন্তর্জাতিক মানে উন্নীত করার তাগিদ কক্সবাজারে রিসোর্টে আগুন: ক্ষয়ক্ষতি নিরূপণে প্রতিনিধি দল পাঠানোর নির্দেশ ক্রিকেটে নতুন ফরম্যাট, একই দলে খেলবেন ছেলে-মেয়ে ক্রিকেটাররা ফুটবলে এবার ‘ইলেকট্রনিক কার্ড’, সামাজিক মাধ্যমে ভিন্ন প্রতিক্রিয়া

তেঁতুলতলা মাঠ নিয়ে নিদের্শনার জন্য প্রধানমন্ত্রীর প্রতি বুলুর কৃতজ্ঞতা প্রকাশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ২৯২ বার দেখা হয়েছে

রাজধানীর কলাবাগানে তেঁতুলতলা খেলার মাঠে কলাবাগান থানার ভবন নির্মানের সিদ্ধান্ত বাতিলের নিদের্শ দেয়ার জন্য সুশীল সমাজের প্রতিনিধি জনস্বার্থ রক্ষা জাতীয় কমিটির আহবায়ক ও বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম বুলু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বুলু আরো বলেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও প্রমান করলেন তিনি বঙ্গবন্ধু’র একজন সুযোগ্য কন্যা।

তিনি আরো বলেন খেলার মাঠ কমে যাওয়া, উন্মুক্ত জায়গা না থাকা, পুকুর ও লেকের সংখ্যা কমে যাওয়ায় তরুণদের খেলাধুলা ও বিচরণ করার সুযোগ কমে গেছে। এতে তাদের সামাজিক ও সাংস্কৃতিক মানসিকতার বিকাশ রুদ্ধ হচ্ছে। অপরাধ প্রবণ হয়ে উঠছে। দেশের শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র পাঠ্যক্রমে সীমাবদ্ধ নয়। শিশু-কিশোরদের সুস্বাস্থ্য ও মানসিক বিকাশে উন্মুক্ত খেলার মাঠ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঘনবসতিপূর্ণ শহরে ইচ্ছা করলেই কেউ শিশুদের জন্য খেলার মাঠ দিতে পারবে না। তেঁতুলতলা খেলার মাঠটি স্থানীয় সব শিক্ষা প্রতিষ্ঠানের শিশুদের জন্য ক্ষুদ্র পরিসরে একমাত্র খেলার মাঠ, স্থানীয় কেউ মারা গেলে এখানে জানাজা হয়, ঈদের জামাত হয় এবং বিভিন্ন জাতীয় দিবস ও সামাজিক অনুষ্ঠানাদি আয়োজিত হয়। এ ধরনের গুরুত্বপূর্ণ একটি মাঠ কোনোভাবেই হারিয়ে যেতে দেয়া যায় না এবং দেয়া উচিৎও নয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026