1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে: সড়কমন্ত্রী ময়লার ভাগাড় থেকে দৃষ্টিনন্দন বাগান: ডিসি ফরিদার প্রশংসায় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ‘আবার আসতে পারেন’, তাই গ্রিনরোড কোয়ার্টারের বাজার বন্ধ ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, গ্রেপ্তার ১২০০ হঠাৎ ঢাকায় ফিফা সভাপতি ইনফান্তিনো রাজধানীতে বিশেষ চাবি দিয়ে লক ভেঙে মোটরসাইকেল চুরি, গ্রেফতার ৬ বাংলাদেশ সফরের আগে উইন্ডিজের স্কোয়াডে পরিবর্তন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অর্থে কি হারাচ্ছে ফাস্ট বোলিংয়ের আগুন? উদ্বিগ্ন ব্রেট লি হামের চিকিৎসায় ঘাটতি না রাখতে নির্দেশনা দিচ্ছেন প্রধানমন্ত্রী: রিজভী বিভিন্ন সময়ে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি বিনষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

এনবিআরকর্মীদের গণমাধ্যমে কথা, টক-শো ও মতামতে মানা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ১৪২ বার দেখা হয়েছে

পূর্বানুমতি ছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীরা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেন না। এছাড়া টক-শোতে অংশগ্রহণ, নিবন্ধ লিখন, মতামতও লিখতে পারবেন না।

মঙ্গলবার (২১ জুন) রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব স্নিগ্ধা বিশ্বাস স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, জাতীয় রাজস্ব বোর্ডে কর্মরত কিছু সংখ্যক কর্মকর্তা/কর্মচারী উর্দ্ধতন কর্তৃপক্ষের পূর্বানুমোদন ব্যতিরেকে প্রকৃত দায়িত্ব পালনের ক্ষেত্র ছাড়া বিভিন্ন বিষয়ে বেতার ও টেলিভিশনের সংবাদ, টকশো, আলোচনা অনুষ্ঠান, পত্র-পত্রিকা,অন-লাইন মাধ্যমে বক্তব্য বা মতামত বা নিবন্ধ বা পত্র প্রকাশ করছেন। সরকারের নীতি-নির্ধারনী অনেক বিষয়েও বক্তব্য বা মতামত দিচ্ছেন। যা সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯ এর বিধি ২২ এর পরিপন্থি।

এতে আরও বলা হয়, সরকারী কর্মচারী (আচরণ) ১৯৭৯ এর বিধিমালার ২২ মোতাবেক “সরকারি কর্মচারী বিভাগীয় প্রধানের পূর্বানুমোদন ব্যতিরেকে কিংবা প্রকৃত দায়িত্ব পালনের ক্ষেত্র ব্যতিরেকে বেতার কিংবা টেলিভিশন সম্প্রচারে অংশগ্রহণ করিতে অথবা কোনো সংবাদপত্র বা সাময়িকীতে নিজ নামে অথবা বেনামে অথবা অন্যের নামে কোনো নিবন্ধ বা পত্র লিখিতে পারিবেন না।”

আদেশে আরও জানানো হয়, সরকারী কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯ সকল সরকারি কর্মকর্তা/কর্মচারীর জন্য অবশ্য পালনীয়৷ এমতাবস্থায়, উক্ত বিধিমালার বিধি ২২ সহ সকল বিধান যথাযথভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সবাইকে আদেশক্রমে নির্দেশ প্রদান করা হলো।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026