1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ক্যান্সার চিকিৎসা সম্প্রসারণে ১৭ রেডিওথেরাপি মেশিন কিনবে সরকার রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী পেলে-মারাদোনার সঙ্গে নিজের তুলনা করলেন রোনালদো লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে সরকার কাজ করছে, প্রধানমন্ত্রী

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি আওয়ামী লীগ অস্বস্তিতে, পাশে পাচ্ছে না মিত্রদের দলীয় নেতারা মনে করছেন, জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধি এক দশকের মধ্যে সরকারের সবচেয়ে ‘অজনপ্রিয়’ সিদ্ধান্ত।

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১৮২ বার দেখা হয়েছে

জ্বালানি তেলের দাম ‘অস্বাভাবিকভাবে’ বাড়িয়ে দেওয়ার পর অস্বস্তিতে পড়েছে আওয়ামী লীগ। দলটির নেতারা মনে করছেন, একলাফে দাম এতটা বাড়িয়ে দেওয়া সরকারের এক দশকের মধ্যে সবচেয়ে ‘অজনপ্রিয়’ সিদ্ধান্ত।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪–দলীয় জোটের শরিক ও সমমনা দলগুলোও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে সরকারের প্রতি অসন্তুষ্ট। কোনো কোনো শরিক দলের নেতা এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের প্রকাশ্য বিরোধিতা করছেন। কেউ কেউ বলছেন, দাম রেকর্ড হারে বাড়িয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারণ, দেশে এমনিতেই নিত্যপণ্যের দাম ব্যাপক চড়া, মানুষ কষ্টে রয়েছে।

সরকার গত শুক্রবার রাতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা নির্ধারণ করে। আর পেট্রলের দাম ৪৪ টাকা বাড়িয়ে লিটারপ্রতি ১৩০ এবং অকটেনের দাম ৪৬ টাকা বাড়িয়ে লিটারপ্রতি ১৩৫ টাকা নির্ধারণ করা হয়। মূল্যবৃদ্ধির হার ৪২ থেকে ৫১ শতাংশ। দাম এমন সময়ে বাড়ানো হয়েছে, যখন বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতির দিকে। শুধু সৌদি আরব এশিয়ার দেশগুলোর জন্য দাম কিছুটা বাড়িয়েছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026