1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ক্যান্সার চিকিৎসা সম্প্রসারণে ১৭ রেডিওথেরাপি মেশিন কিনবে সরকার রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী পেলে-মারাদোনার সঙ্গে নিজের তুলনা করলেন রোনালদো লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে সরকার কাজ করছে, প্রধানমন্ত্রী

জ্বালানির মূল্য বৃদ্ধি দুই দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ২০৩ বার দেখা হয়েছে

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, লোডশেডিং, পরিবহন সংকট এবং ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নূরে আলম এবং স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিম নিহতের ঘটনায় আগামী ১১ ও ১২ই আগস্ট দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
সোমবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে অনুষ্ঠিত বিক্ষোভ-সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম এবং ছাত্রদল নেতা নূরে আলম নিহত হওয়ার ঘটনায় এ সমাবেশের আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, রোববার সরকার বামপন্থি ছাত্রদের আন্দোলনে হামলা চালিয়েছে। গত ১৫ বছরে বিএনপির ছয় শতাধিক নেতা কর্মীকে গুম, সহস্রাধিক নেতাকর্মীকে হত্যা, ৩৫ লাখ নেতাকর্মীকে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে এবং আমাদের নেত্রীকে অসুস্থ অবস্থায় আটক করে রাখা হয়েছে।
তিনি বলেন, তাদের বিকল্প কোনো পথ নেই। ক্ষমতায় থাকতে হলে তাদের নির্যাতন, হত্যা করে টিকে থাকতে হবে। কিন্তু তাদের দিন ফুরিয়ে আসছে। দুর্বার আন্দোলনে তাদের পতন হবে। আওয়ামী লীগকে জবাবদিহিতা করতে হবে, এ সরকারকে জবাব দিতে হবে। তারা দেশকে ফোকলা করে দিয়েছে। বিদ্যুৎ নেই, জ্বালানি নেই।
জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম নীরব, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য সচিব রফিকুল আমিন মজনু, উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, ঢাকা দক্ষিণ মহানগরের সদস্য ইশরাক হোসেন, সাবেক যুবদল নেতা নেওয়াজ আলী, কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ প্রমুখ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026