1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ক্যান্সার চিকিৎসা সম্প্রসারণে ১৭ রেডিওথেরাপি মেশিন কিনবে সরকার রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী পেলে-মারাদোনার সঙ্গে নিজের তুলনা করলেন রোনালদো লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে সরকার কাজ করছে, প্রধানমন্ত্রী

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১৭১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি। বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুর ২টায় দলীয় নেতাকর্মী নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করতে যাচ্ছে দলটি।

ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, ‘দুপুর ২টায় সমাবেশ শুরু হবে। ’ স্মরণকালের মধ্যে সবচেয়ে বেশি মানুষ অংশ নেবে বলে জানান তিনি।

এর আগে সোমবার রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেন।

তিনি জানান, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে ও শুক্রবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি।

বৈশ্বিক দাম বৃদ্ধির কারণে গত ৫ আগস্ট রাতে কেরোসিন, ডিজেল, পেট্রল এবং অকটেনের দাম বাড়িয়েছে সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

নতুন দামে ডিপোর ৪০ কিলোমিটারের ভেতর ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য ডিজেল ও কেরোসিন প্রতি লিটার ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও পেট্রল ১৩০ টাকা করা হয়। যেখানে আগে ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য ছিল প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ৮০ টাকা, অকটেন ৮৮ টাকা ও পেট্রল ৮৬ টাকা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026