1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ক্যান্সার চিকিৎসা সম্প্রসারণে ১৭ রেডিওথেরাপি মেশিন কিনবে সরকার রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী পেলে-মারাদোনার সঙ্গে নিজের তুলনা করলেন রোনালদো লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে সরকার কাজ করছে, প্রধানমন্ত্রী

সারা দেশে ব্যাংকের শাখা পর্যায়ে ডলার লেনদেনের সুযোগ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ২২১ বার দেখা হয়েছে

নগদ ডলার বেচাকেনায় মানিচেঞ্জার্স প্রতিষ্ঠানগুলোর ওপর নির্ভরতা কমাতে বাণিজ্যিক ব্যাংকগুলোর সাধারণ শাখায় নগদ ডলার বেচাকেনার অনুমোদন দেওয়া হবে। এ বিষয়ে ব্যাংক কোনো শাখায় ডলার বেচাকেনা করবে সে ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংককে তালিকা পাঠিয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোকে অনুমোদন নিতে হবে।

 

এ বিষয়ে গত বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র জানায়, বর্তমানে কেবল বৈদেশিক মুদ্রা বেচাকেনার জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে লাইসেন্সপ্রাপ্ত শাখাগুলোই (এডি শাখা) কেবল ডলার বেচাকেনা করতে পারে। অন্য কোনো শাখা ডলার কেনাবেচা করতে পারে না। যে কারণে ব্যাংকে ডলার কেনাবেচা করতে হলে এডি শাখায় যেতে হয়। সর্বত্র এডি শাখাও নেই। ফলে অনেকেই নগদ ডলার বেচাকেনার জন্য মানি চেঞ্জার্স প্রতিষ্ঠানগুলোতে যায়। এতে মানি চেঞ্জার্স প্রতিষ্ঠানগুলো ইচ্ছেমতো ডলারের দাম বাড়ায় বা কমায়। সম্প্রতি ডলারের দাম বাড়ার নেপথ্যে অন্যতম ভূমিকা রেখে মানি চেঞ্জার্স প্রতিষ্ঠানগুলো। কেননা তাদের শাখা উপশাখা দেশের সর্বত্র ছড়িয়েং ছিটিয়ে রয়েছে।

এ কারণে কেন্দ্রীয় ব্যাংক নতুন সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে ব্যাংকের এডি শাখার পাশাপাশি সাধারণ শাখাগুলোতে নগদ ডলার বেচাকেনা হবে। একইসঙ্গে পাসপোর্টে ডলার এন্ড্রোর্সমেন্টও করা যাবে। তবে সব সাধারণ শাখায়ই ডলার বেচাকেনা করা যাবে না। ব্যাংকগুলো যেসব শাখায় নগদ ডলার বেচাকেনা করতে চায় ওইসব শাখার একটি তালিকা কেন্দ্রীয় ব্যাংকে পাঠিয়ে তার অনুমোদন নিতে হবে। তারপর থেকে ওইসব শাখায় ডলার কেনাবেচা করা যাবে। যেসব শাখায় ডলার বেচাকেনা হবে সেগুলোর নাম প্রচার করে গ্রাহকদের জানাতে হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026