1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
যেভাবে অত্যন্ত আনন্দঘন ও অর্থপূর্ণ উপায়ে উদযাপন করতে পারেন বিশ্ব ডিম দিবস মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প গজারিয়ায় ফুটবল টুর্নামেন্ট বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ ঢাবিতে দুই দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং সম্মেলন আজ পোস্টাল ভোটিংয়ের ‘বাংলাদেশ মডেল’ গ্রহণে আগ্রহী নেপাল-শ্রীলঙ্কা বাংলাদেশের চমৎকার সেশনে তানজিদকে হারানোর আক্ষেপ এবার অস্ট্রেলিয়ার দুই উৎসবে ‘প্রিন্সেস’ ভাবনা! মাইক্রোসফটসহ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর হোয়াইট হাউসের নিষেধাজ্ঞা আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ এক বছরের মধ্যে ‘সার্বভৌম এআই’ চালু করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

পাকিস্তানে প্রবল বর্ষণে ২৫ জনের প্রাণহানি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১২৯ বার দেখা হয়েছে

পাকিস্তানের খাইবার পাখতুন প্রদেশে প্রবল বর্ষণে ২৫ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে ১৪০ জনেরও বেশি।

 

স্থানীয় ডন পত্রিকা এই খবর জানিয়েছে।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) জানিয়েছে, লাকি, কারাক, বানু জেলায় কমপক্ষে ৬৯টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে।

বানু জেলা কমিশনার পারেজ সাবাতখেল জানান, বানু ও লাকি মারওয়াতে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে ১০২ জন। এদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। বানুতে সবচেয়ে বেশি, ১২ জনের মৃত্যু হয়েছে। আর লাকি মারওয়াতে চারজন মারা গেছে।

কারাকে ডেপুটি কমিশনারের অফিস থেকে চারজনের মৃত্যু নিশ্চিত করেছে।

এছাড়া ডিআই খানে আরো একজনের মৃত্যু হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026