1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি তুরস্কে ভবন ধসে শিশুসহ নিহত ৫ চট্টগ্রামে সাইকেল ট্র্যাকটি কোন কোন এলাকাকে যুক্ত করেছে? সিরিজের প্রথম ম‍্যাচে ব্যাটে-বলে বিবর্ণ বাংলাদেশ শান্তিতে নোবেল পেলেন ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার মানবাধিকার আইনজীবী নাভি পিল্লাই যেভাবে অত্যন্ত আনন্দঘন ও অর্থপূর্ণ উপায়ে উদযাপন করতে পারেন বিশ্ব ডিম দিবস মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প গজারিয়ায় ফুটবল টুর্নামেন্ট বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ ঢাবিতে দুই দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং সম্মেলন আজ পোস্টাল ভোটিংয়ের ‘বাংলাদেশ মডেল’ গ্রহণে আগ্রহী নেপাল-শ্রীলঙ্কা

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্দুক হামলায় নিহত ৪

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ১৩৬ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্দুক হামলায় চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো চারজন। তাদের মধ্যে দু’জন শিশু রয়েছে।

 

সোমবার রাতে ফিলাডেলফিয়া শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কিংসেসিং এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার লন্ডনভিত্তিক গণমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফিলাডেলফিয়া পুলিশের মুখপাত্র মিগুয়েল টোরেস জানিয়েছেন, আহত দুই শিশুর একটির বয়স ২ বছর, অপরটির ১৩ বছর। হতাহত ব্যক্তিদের সবাই পুরুষ।

তিনি আরো বলেন, বন্দুকধারীর হামালায় বেশ কয়েকজন হতাহত হয়েছে। তবে তিনি এ ব্যাপারে আর বিস্তর জানাননি।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নগরীর পূর্বাঞ্চলের কিংসেসিং পাড়া থেকে বুলেট-প্রুফ ভেস্ট পরিহিত একজনকে আটক করেছে এবং একটি গলিতে একটি রাইফেল, একটি হ্যান্ডগান এবং গোলাবারুদের অতিরিক্ত ম্যাগজিন উদ্ধার করেছে।

উল্লেখ্য, আর্কাইভ অনুসারে আমেরিকায় এখন পর্যন্ত ৩৩৯টি বন্দুক হামলা ঘটেছে।

সূত্র : রয়টার্স ও অন্যান্য

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026