1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি তুরস্কে ভবন ধসে শিশুসহ নিহত ৫ চট্টগ্রামে সাইকেল ট্র্যাকটি কোন কোন এলাকাকে যুক্ত করেছে? সিরিজের প্রথম ম‍্যাচে ব্যাটে-বলে বিবর্ণ বাংলাদেশ শান্তিতে নোবেল পেলেন ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার মানবাধিকার আইনজীবী নাভি পিল্লাই যেভাবে অত্যন্ত আনন্দঘন ও অর্থপূর্ণ উপায়ে উদযাপন করতে পারেন বিশ্ব ডিম দিবস মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প গজারিয়ায় ফুটবল টুর্নামেন্ট বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ ঢাবিতে দুই দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং সম্মেলন আজ পোস্টাল ভোটিংয়ের ‘বাংলাদেশ মডেল’ গ্রহণে আগ্রহী নেপাল-শ্রীলঙ্কা

পশ্চিমবঙ্গে নির্বাচনে চলছে ভোটগ্রহণ, ছড়িয়ে পড়া সহিংসতায় নিহত ২৬

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ১৪৩ বার দেখা হয়েছে

ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ চলছে। শনিবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৫টা পর্যন্ত। ভোটকে কেন্দ্র করে ছড়িয়ে পড়েছে সংঘর্ষ ও সহিংসতা। গেল রাত থেকে এখন পর্যন্ত বিজেপি, তৃণমূলসহ বিভিন্ন দলের ২৬ কর্মী নিহত হয়েছে।

 

রাজ্যের ২২টি জেলার ৬৩ হাজার ২২৯টি গ্রাম পঞ্চায়েত আসন, ৯ হাজার ৭৩০টি পঞ্চায়েত সমিতির আসন এবং ৯২৮টি জেলা পরিষদের আসনে প্রার্থীরা লড়ছেন এ নির্বাচনে। এতে ভোটাধিকায় প্রয়োগ করবেন ৫ কোটি ৬৭ লাখের বেশি ভোটার। নির্বাচনের ফলপ্রকাশ করা হবে ১১ জুলাই।

এদিকে, পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুরো রাজ্যে সহিংসতায় ২৬ জন নিহত হওয়ার হয়েছেন। আহত হয়েছেন সহস্রাধিক। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভোটের দিন সকালেই উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, রেজিনগর, বেলডাঙ্গা ও তুফানগঞ্জে সংঘর্ষ–হামলায় নিহত হয়েছেন পাঁচজন। আহত হয়েছে আরও অনেকে। চব্বিশ পরগনায় ভাঙচুর ও তালা ঝুলিয়ে দিয়েছে নির্দলীয় প্রার্থীর সমর্থকরা।

এবারের সহিংসতা ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনকে ছাড়িয়ে গেছে। তাই নির্বাচন নিয়ে তোপের মুখে পড়েছে রাজ্য নির্বাচন কমিশন।

২০১৮ সালের নির্বাচনে ত্রিস্তর পঞ্চায়েতের ৩৪ শতাংশ আসন বিনা যুদ্ধে জিতেছিলেন শাসক দল তৃণমূলের প্রার্থীরা। বাকি আসনেও সিংহভাগ দখল করেছিল শাসকদল তৃণমূল কংগ্রেস।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026