1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১ নোবেল ইতিহাসে ক্যুরি পরিবারের অনন্য রেকর্ড শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ জোয়ারের সঙ্গে শ্বাসরুদ্ধকর লড়াই করে টিকে থাকে সুন্দরবনের বন্যপ্রাণীরা দেশের ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক বিদায়ী ম্যাচে মেসির সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ২৩১ বার দেখা হয়েছে

ক্রীড়া ডেস্ক

সব অপেক্ষার শেষে মাঠে গড়াচ্ছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩। উদ্বোধনী ম্যাচের সূচিতে মুখোমুখি হচ্ছে গত আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এবারের আসরের প্রথম ম্যাচ।

আসরের প্রথম ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন না থাকায় কিউইদের অধিনায়কের দায়িত্ব আজ টম ল্যাথামের কাছেই থাকছে।

আগেই জানা গিয়েছিল বিশ্বকাপের প্রথম ম্যাচে শঙ্কায় থাকছেন ইংল্যান্ডের বেন স্টোকস। শেষ পর্যন্ত একাদশে নেই তিনি। নিউজিল্যান্ড স্কোয়াডে টিম সাউদি, কেইন উইলিয়ামসনের না থাকা নিশ্চিত ছিল আগেই। তবে টসের সময় জানা গেল, লকি ফার্গুসনও হালকা চোটের কারণে বিশ্বকাপের প্রথম ম্যাচ মিস করছেন।

ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, দাভিদ মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড।

নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, উইল ইয়াং, ড্যারিল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্র, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট, মার্ক চাপম্যান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026