1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১ নোবেল ইতিহাসে ক্যুরি পরিবারের অনন্য রেকর্ড শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ জোয়ারের সঙ্গে শ্বাসরুদ্ধকর লড়াই করে টিকে থাকে সুন্দরবনের বন্যপ্রাণীরা দেশের ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক বিদায়ী ম্যাচে মেসির সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি

ভারতের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ২৩০ বার দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক

চলমান এশিয়ান গেমসে নারী ক্রিকেটে ভারতের কাছে সেমিফাইনালে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছিল বাংলাদেশের মেয়েদের। এবার পুরুষদের ক্রিকেটে শেষ চারে ভারতের কাছে ৯ উইকেটে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

শুক্রবার (৬ অক্টোবর) জিজিয়াং বিশ্ববিদ্যালয় মাঠে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংস থামে মাত্র ৯৬ রানে। এই রান সংগ্রহ করতে কোনো অসুবিধাই হয়নি ভারতের। মাত্র ৯.২ ওভারে জয় নিশ্চিত করে তারা।
টস হেরে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে টাইগার ব্যাটার। ৪৫ রান তুলতেই ৫ ব্যাটারকে হারায় বাংলাদেশ।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করে বাংলাদেশ।

দলের পক্ষে জাকের আলি ২৯ বলে ২৪ ও পারভেজ ইমন ৩২ বলে ২৩ রান করেন। ভারতের পক্ষে সাই কিশোর ৩টি ও ওয়াশিংটন সুন্দর নেন ২টি উইকেট।

৯৭ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে স্কোরবোর্ডে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান জয়সাওয়াল।

তবে এরপর টাইগার বোলারদের আর কোনো সুযোগ না দিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন রুতুরাজ গায়কোয়াড ও তিলক ভর্মা। রুতুরাজ ২৬ বলে ৪০ ও তিলক ২৬ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন।এআরএস

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026