1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে মাহমুদউল্লাহ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ২৭৪ বার দেখা হয়েছে

বিশ্বকাপ আসরে নিজেদের উদবোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে বাংলাদেশ। ধর্মশালায় শনিবার ম্যাচটি শুরু হবে বেলা ১১টায়।

টস জিতে টাইগার দলপতি সাকিব আল হাসান বললেন, রান তাড়ার জন্য উইকেটটা ভালো। তাই তিনি প্রথমে বল বেছে নিয়েছেন।

দলে আছেন স্বীকৃত দুই ওপেনারই—লিটন ও তানজিদ। বাংলাদেশ নামছে তিন পেসার—তাসকিন, শরীফুল ও মোস্তাফিজের সঙ্গে দুই স্পিনার—সাকিব ও মিরাজকে নিয়ে। সঙ্গে আছেন মাহমুদউল্লাহ। ফলে একাদশের বাইরে আছেন নাসুম আহমেদ, মেহেদী হাসান, হাসান মাহমুদ ও তানজিম হাসান।

দলে আছেন দুই পেসার নভিন ও ফারুকি। সঙ্গে পেস বোলিং অলরাউন্ডার ওমরজাই। রশিদ, মুজিবের সঙ্গে স্পিনে অপশন নবি।

ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামের বাউন্ডারি ভারতের মধ্যে সবচেয়ে ছোট। স্কয়ার বাইন্ডারি ৬১ মিটার, অন্যদিকে ৬৮ মিটার। ডাওন দা গ্রাউন্ডে ৭৫ মিটার। উইকেটে কিছুটা বাউন্স থাকলেও ঘাস আছে যথেষ্ঠ। যে কারণে বড় স্কোরিং ম্যাচ আশা করাই যায়।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), মোহাম্মদ নবি, নজিবুল্লাহ জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রেহমান, নভিন-উল-হক, ফজলহক ফারুকি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026