1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বরিশালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ : জীবনের অভিজ্ঞতার বাস্তব কণ্ঠস্বর শুনি প্রবাসীদের ব্যাংকিং সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, বুঝতে পারিনি আপনিই ভারতের আসল বস, আমাকে ক্ষমা করে দিন: মাস্ক আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস, মানসিক সুস্থতায় সচেতনতার আহ্বান | Boishakhi Online নাভি পিল্লাইকে শান্তিতে নোবেল দিয়ে ‘ইসরায়েলবিরোধী ঘৃণাকে’ বৈধতা দেওয়া হয়েছে: ইসরায়েল বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ নাভি পিল্লের নোবেল জয়ে আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সৌদিতে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি ও কর্মসংস্থানের পথ সুগম করতে চায় সরকার

ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৭২ বার দেখা হয়েছে

আফ্রিকার দেশ কেনিয়া যেতে আর লাগবে না ভিসা। এই নিয়ম প্রযোজ্য বিশ্বের সব দেশের নাগরিকদের জন্যই। ২০২৪ সালের প্রথম থেকে কার্যকর হচ্ছে এই নিয়ম। অর্থাৎ আর মাত্র চার দিন পর থেকে বিশ্বের যে কোনো জাতীয়তার মানুষ কোনো ধরণের ভিসা ছাড়াই কেনিয়া যেতে পারবেন।

 

সিএনএন জানিয়েছে, দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো নিজেই এ ঘোষণা দিয়েছেন। কেনিয়া এরইমধ্যে একটি ডিজিটাল প্লাটফর্ম তৈরি করেছে। এর মাধ্যমে দেশটিতে যাওয়া সবাই আগে থেকেই অনুমতি পেয়ে যাবেন। তাদের কোনো ভিসার জন্য আবেদন করতে হবে না।

বৃটেন থেকে স্বাধীন হওয়ার ৬০ বছর পূর্তির দিন রাজধানী নাইরোবিতে দেয়া এক ভাষণে প্রেসিডেন্ট রুটো বলেন, বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই যে কেউ চাইলে ভিসা আবেদনের ঝামেলা ছাড়াই কেনিয়া প্রবেশ করতে পারবেন।

রুটো আগে থেকেই আফ্রিকার দেশগুলোর মধ্যে ভিসামুক্ত চলাচলের পক্ষে কথা বলে আসছেন। গত অক্টোবর মাসে কঙ্গোতে এক সম্মেলনে অংশ নিয়ে তিনি জানিয়েছিলেন, আফ্রিকার দেশগুলোর জন্য ভিসা তুলে নিচ্ছে কেনিয়া। তবে ডিসেম্বরে তিনি বিশ্বের সব দেশের জন্যেই এই নিয়মের ঘোষণা দেন।
কেনিয়ার অর্থনীতিতে পর্যটনের ভূমিকা ব্যাপক। ভারত মহাসাগরের তীরে দেশটির সমুদ্র সৈকতগুলো বেশ বিখ্যাত।

 

রুটো বলেন, কেনিয়া বিশ্বের সকল মানুষের কাছে একটাই বার্তা দিতে চায়, ‘স্বাগতম’।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026