1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বরিশালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ : জীবনের অভিজ্ঞতার বাস্তব কণ্ঠস্বর শুনি প্রবাসীদের ব্যাংকিং সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, বুঝতে পারিনি আপনিই ভারতের আসল বস, আমাকে ক্ষমা করে দিন: মাস্ক আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস, মানসিক সুস্থতায় সচেতনতার আহ্বান | Boishakhi Online নাভি পিল্লাইকে শান্তিতে নোবেল দিয়ে ‘ইসরায়েলবিরোধী ঘৃণাকে’ বৈধতা দেওয়া হয়েছে: ইসরায়েল বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ নাভি পিল্লের নোবেল জয়ে আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সৌদিতে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি ও কর্মসংস্থানের পথ সুগম করতে চায় সরকার

তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্র

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪
  • ১৮৪ বার দেখা হয়েছে

উত্তর মেরুর আর্কটিক অঞ্চল থেকে আগত শৈত্যপ্রবাহের জেরে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের প্রায় সবগুলোতে হাড় কাঁপানো ঠান্ডা শুরু হয়েছে। প্রায় এক সপ্তাহ ধরে চলা এই ঝড় ভয়াবহ রূপ ধারণ করেছে। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন কয়েক লাখ বাসিন্দা। বাতিল হয়েছে হাজার হাজার ফ্লাইট। বন্ধ করা হয়েছে স্কুল। রাস্তাঘাট ঢেকে গেছে বরফের পুরু আস্তরণে।

সোমবার রাতে দেশটির মধ্যাঞ্চলীয় অঙ্গরাজ্য আইওয়াতে তাপমাত্রা নেমে গিয়েছিল মাইনাস ৩৭ ডিগ্রি সেলসিয়াসে। ভয়াবহ এই শীতের মধ্যেই আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের জন্য রাজ্য শাখার নেতা-কর্মীদের সমাবেশ (ককাস) ডেকেছিল যুক্তরাষ্ট্রের বিরোধী দল রিপাবলিকান পার্টির আইওয়া শাখা। সেই ককাসে রিপাবলিকান সদস্যরা জানিয়েছেন, ২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে তারা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই দলের প্রার্থী হিসেবে দেখতে চান।

ককাসের পর আইওয়াতে ট্রাম্পের পক্ষে প্রচারাভিযান চালানোরও শিডিউল ছিল। কিন্তু প্রবল শীত এবং তুষারঝড়ের কারণে তা স্থগিত করা হয়েছে। তবে আইওয়ার চেয়েও তাপমাত্রা বেশি নেমেছে অন্যান্য অঙ্গরাজ্যে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর ন্যাশনাল ওয়েদার সার্ভিসের (এনডব্লিউএস) তথ্য অনুযায়ী, সোমবার দেশটির পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য মন্টানা এবং মধ্যাঞ্চলীয় দুই অঙ্গরাজ্য দক্ষিণ ডাকোটা এবং উত্তর ডাকোটায় তাপমাত্রা নেমে গেছে মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসে।

এদিকে ব্যাপক ঠান্ডা, তুষারঝড়, ও বৃষ্টির কারণে রবিবার থেকে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের অধিকাংশ বিমানবন্দরে বাতিল হয়েছে অজস্র ফ্লাইট। মার্কিন ফ্লাইট-ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লইটঅ্যাওয়েয়ার সোমবার এক বিবৃতিতে নিশ্চিত করেচে এই তথ্য।

অতিমাত্রায় শীতের কারণে সাধারণ গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ এবং গ্যাসের চাহিদার উল্লম্ফণ ঘটেছে। অতিরিক্ত এই চাহিদা মেটাতে গিয়ে হিমসিম খাচ্ছে পরিষেবা সংস্থাগুলো। ইতোমধ্যে দেশটির টেক্সাস, পেনসিলভেনিয়া, মিশিগানসহ বিভিন্ন অঙ্গরাজ্যের লাখ লাখ ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ জানিয়েছে, মিনিয়াপোলিসসহ কয়েকটি শহরে সর্বোচ্চ ২০ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে। আর ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ঘণ্টায় ৭২ কিলোমিটার বেগে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026