1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ক্যান্সার চিকিৎসা সম্প্রসারণে ১৭ রেডিওথেরাপি মেশিন কিনবে সরকার রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী পেলে-মারাদোনার সঙ্গে নিজের তুলনা করলেন রোনালদো লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে সরকার কাজ করছে, প্রধানমন্ত্রী

উপজেলা নির্বাচন প্রথম ধাপে উপজেলা ভোট এপ্রিলে চার ধাপে ৪৮৩

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২১৫ বার দেখা হয়েছে

আসন্ন উপজেলা পরিষদের নির্বাচন চার ধাপে শেষ করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সব মিলে চার ধাপে ৪৮৩ উপজেলায় ভোট হবে। বাকি উপজেলাগুলোতে পরে বিভিন্ন সময় ভোট হবে।

সূত্র জানিয়েছে, এপ্রিলের শেষে তথা ২৭ এপ্রিল প্রথম ধাপের ভোট গ্রহণের পরিকল্পনা নিয়েছে কমিশন। তবে জুনে এইচএসসি পরীক্ষা থাকায় ইসি আনুষ্ঠানিক সিদ্ধান্ত দিলে উপজেলার দ্বিতীয় ধাপ; তৃতীয় ও চতুর্থ ধাপের ভোট মে মাসের মধ্যে শেষ করার সিদ্ধান্ত আসতে পারে। এক্ষেত্রে এক সপ্তাহ পর পর ধাপে ধাপে এ নির্বাচন হতে পারে। এ জন্য রোজার মধ্যে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নেওয়া হবে।

এবারে অধিকাংশ উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। তবে তা নির্ভার করছে কতটি ইভিএম নির্বাচন উপযোগী আছে তার ওপর। এক্ষেত্রে ধাপে ধাপে অনুষ্ঠিতব্য এ নির্বাচন কোন কোন উপজেলায় ইভিএমে ভোট হবে তা আগেই ঘোষণা করবে না সাংবিধাকি এই সংস্থাটি। তবে তফসিল ঘোষণার সময় কোন উপজেলায় ইভিএম এবং কোন উপজেলায় ব্যালট পেপারে ভোট গ্রহণ হবে সেই সিদ্ধান্ত জানাবে কমিশন।

 

জানা গেছে, ১৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা; লিখিত পরীক্ষা শেষ হবে ১২ মার্চ। আর ১২/১৩ মার্চ রমজান শুরু হতে পারে। আর এইচএসসি পরীক্ষা হতে পারে জুনের দ্বিতীয় সপ্তাহে। তাই রমজান শেষে এইচএসসি পরীক্ষার আগের দুই মাসের মধ্যে উপজেলা নির্বাচন করতে হবে ইসিকে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026