1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ক্যান্সার চিকিৎসা সম্প্রসারণে ১৭ রেডিওথেরাপি মেশিন কিনবে সরকার রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী পেলে-মারাদোনার সঙ্গে নিজের তুলনা করলেন রোনালদো লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে সরকার কাজ করছে, প্রধানমন্ত্রী

আরো ১১৫ জনসহ ২২৯ বিজিপি সদস্য বাংলাদেশে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৮৫ বার দেখা হয়েছে

 

জাহাঙ্গীর আলম, টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

 

মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে এখন পর্যন্ত মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) এর ১১৫ জন সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে। প্রবেশের জন্য অপেক্ষায় আছে আরও ১১৪ জন। এ নিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন বিজিপির ২২৯ জন সদস্য।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উখিয়ার থাইংখালি ও টেকনাফের হোয়াইক্যং সীমান্ত পয়েন্ট দিয়ে ডুকলে বিজিবির সদস্যরা তাদের নিরাপদে আশ্রয় দেয়। এ বিষয়টি নিশ্চিত করেন উখিয়ার পালংখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী।

তিনি বলেন,সীমান্তে প্রচুর গোলাগুলি চলছে। এ ঘটনায় থাইংখালি সীমান্ত দিয়ে মিয়ানমারে ১১২ জন বিজিপির সদস্য বাংলাদেশে ডুকে পড়ে। পরে তাদের কে বিজিবির হেফাজতে নেওয়া হয়। অপরদিকে টেকনাফের হোয়াইক্যং সীমান্ত দিয়ে ঢুকে আরও ২ জন।সব মিলিয়ে ১১৪ জন বিজিবির হেফাজতে আছে।

বর্তমানে পরিস্থিতি খুব খারাপ অবস্থা ওপারে চলছে। এপারে মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

অপরদিকে সকাল ৯টার দিকে মিয়ানমারের ছোঁড়া মর্টারশেল আঘাত হেনেছে ঘুমধুম বেতবুনিয়া বাজার সংলগ্ন ছৈয়দ নুর শিকদারের বসতঘরে! ভেঙে গেছে জানালার কাচের আয়না, ফাটল ধরেছে বাড়ির দেওয়ালে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026