1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ক্যান্সার চিকিৎসা সম্প্রসারণে ১৭ রেডিওথেরাপি মেশিন কিনবে সরকার রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী পেলে-মারাদোনার সঙ্গে নিজের তুলনা করলেন রোনালদো লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে সরকার কাজ করছে, প্রধানমন্ত্রী

কুমিল্লায় অটোরিকশা-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৮৬ বার দেখা হয়েছে

 

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

 

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে পণ্যবাহী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার মহানন্দ এলাকার গৌরিপুর-কচুয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পাঁচজন হলেন- দাউদকান্দির কালাঘোনা দক্ষিণ নগর গ্রামের প্রয়াত চিত্তরঞ্জন মণ্ডলের ছেলে পিযুশ মণ্ডল (২৮), জাহানারা বেগম (৩৫), শফিউল্ল্যাহ (২৪), মনির (৩৫) ও ইসমাইল (৩৮)। তারা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, দাউদকান্দির গৌরিপুর-কচুয়া সড়কের মহানন্দ এলাকায় কচুয়াগামী কাভার্ড ভ্যান এবং গৌরীপুরগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংষর্ষ হয়। এতে পাঁচজন নিহত হয়েছেন। মরদেহগুলো দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

ওসি মোজাম্মেল হক আরও বলেন, এ ঘটনায় ট্রাকচালক পালিয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026