1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ক্যান্সার চিকিৎসা সম্প্রসারণে ১৭ রেডিওথেরাপি মেশিন কিনবে সরকার রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী পেলে-মারাদোনার সঙ্গে নিজের তুলনা করলেন রোনালদো লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে সরকার কাজ করছে, প্রধানমন্ত্রী

অতিরিক্ত আইজিপি হলেন ১৪ কর্মকর্তা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২০৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক থেকে অতিরিক্ত মহাপরিদর্শক পদে পদোন্নতি পেলেন ১৪ পুলিশ কর্মকর্তা। তাদের মধ্যে চার জনকে নিয়মিতভাবে এবং বাকি ১০ জনকে সুপারনিউমারারিভাবে পদোন্নতি দেওয়া হয়।

আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে চার কর্মকর্তাকে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক পদে পদোন্নতি প্রদান করা হয়। তারা হলেন- পুলিশ সদর দপ্তরের খন্দকার লুৎফুল কবির ও মো. তওফিক মাহবুব চৌধুরী, এন্টি টেররিজম ইউনিটের মোহা. আবদুল আলীম মাহমুদ ও হাইওয়ে পুলিশের মো. মাসুদুর রহমান ভূঞা।

এ ছাড়া অপর এক প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে ১০ কর্মকর্তাকে সুপারনিউমারারিভাবে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক পদে পদোন্নতি প্রদান করা হয়। তারা হলেন পুলিশ টেলিকমের এ কে এম শহিদুর রহমান ও বশির আহম্মদ, ট্রেনিং ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মো. ময়নুল ইসলাম, স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটেলিয়নের গোলাম কিবরিয়া, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, সিআইডির কুসুম দেওয়ান, পুলিশ সদর দপ্তরের আনোয়ার হোসেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের এ কে এম হাফিজ আক্তার ও ড. খ. মহিদ উদ্দিন এবং রংপুর রেঞ্জের আব্দুল বাতেন

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026