1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ক্যান্সার চিকিৎসা সম্প্রসারণে ১৭ রেডিওথেরাপি মেশিন কিনবে সরকার রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী পেলে-মারাদোনার সঙ্গে নিজের তুলনা করলেন রোনালদো লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে সরকার কাজ করছে, প্রধানমন্ত্রী

গাড়িচাপায় নারী শ্রমিক নিহতের ঘটনায় উত্তাল গাজীপুর

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৮৫ বার দেখা হয়েছে

গাজীপুরে মহাসড়কে ময়লার গাড়ির চাপায় এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনার জেরে একের পর এক পোশাককারখানা বন্ধ করে দিচ্ছে উত্তেজিত শ্রমিকরা। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে পরিবহনে ভাঙচুর ও আগুন দেয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গাজীপুর মহানগরীর গাছা থানার কুনিয়া তারগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় শনিবার সকাল পৌনে ৮টায় গাড়ির ধাক্কায় মুনিরা নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। তিনি স্থানীয় একটি গার্মেন্টসের শ্রমিক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুনিয়া তারগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন ওই নারী শ্রমিক। এ সময় গাজীপুর সিটি করপোরেশনের দ্রুতগতির একটি ময়লার গাড়ি ওই নারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। এ ঘটনার পর স্থানীয় পোশাক শ্রমিক ও এলাকাবাসী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ভাঙচুর চালায়। এ ঘটনার জেরে শ্রমিক উত্তেজনা আশপাশের এলাকাগুলোতেও ছড়িয়ে পড়ে। নগরীর টঙ্গী গাজীপুরা এলাকার পোশাক কারখানাগুলোতেও ভাঙচুর চলছে। উদ্ভুত পরিস্থিতিতি কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

গাছা থানার ওসি মো: শাহ আলম জানান, সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত হওয়ার ঘটনায় স্থানীয় শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। তারা বিভিন্ন যানবাহন ভাঙচুর করছেন।

গাজীপুর শিল্প পুলিশের এএসপি মোশারফ হোসেন বলেন, সকালে সড়ক দুঘর্টনায় একজন পোশাক শ্রমিকের মৃত্যু হয়। উত্তেজিত শ্রমিকরা এ ঘটনায় মহাসড়ক অবরোধ করে রেখেছে এবং পোশাক কারখানাগুলোতে চড়াও হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026