1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩১ লিটনের নেতৃত্বে ত্রিদেশীয় সিরিজের দল, নতুন মুখ আলিস রমজানে দেশে খাদ্য সংকট হবে না : খাদ্যমন্ত্রী ডিজিটাল আর্থিক সেবার পরবর্তী ধাপ নিয়ে ৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বর্জ্য থেকে জ্বালানি তেল: প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, দিলেন সহযোগিতার আশ্বাস চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত এসএসসিতে অকৃতকার্যদের জন্য আসছে প্রধানমন্ত্রীর নতুন পলিসি : মাহদী আমিন টঙ্গীতে বাণিজ্যিক কার্যক্রম শুরু করল বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ভয়াবহ ক্ষতির শঙ্কা

রণপ্রস্তুতিতে হিজবুল্লাহ উত্তপ্ত মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বৃদ্ধি, ইসরায়েলের হামলা অব্যাহত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১৯১ বার দেখা হয়েছে

একদিকে লেবাননের ওপর ইসরায়েলি স্থল, নৌ ও বিমান হামলার উদ্যোগ, পাশাপাশি প্রতিপক্ষ হিজবুল্লাহ যোদ্ধাদের সর্বাত্মক প্রতিরোধ প্রস্তুতি, অন্যদিকে ইরানি হুঁশিয়ারির পর উপসাগরে মার্কিন সামরিক শক্তি বাড়ানোর ঘটনায় মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বেজে উঠেছে। এরই মধ্যে ইসরায়েলি বাহিনী আকাশপথে লেবাননের ওপর হামলা চালিয়ে সপরিবার আরও এক হামাস নেতা এবং বামপন্থি পিইএলপির তিন নেতাকে হত্যা করেছে। একইসঙ্গে তারা ইয়েমেনেও হামলা চালিয়েছে। সূত্র : বিবিসি, রয়টার্স, আলজাজিরা

প্রাপ্ত খবর অনুযায়ী, দুই দিন আগে লেবাননের রাজধানী বৈরুতের উপকণ্ঠে হিজবুল্লাহর সদর দপ্তরে মার্কিন বোমায় সজ্জিত ইসরায়েলি বিমানবহরের হামলায় প্রধান নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর হিজবুল্লাহর উপপ্রধান নাইম কাসেম জাতির উদ্দেশে গতকাল ভাষণ দিয়েছেন। তাতে তিনি বলেছেন, লেবাননে ইসরায়েলের স্থল আগ্রাসন মোকাবিলায় পুরো প্রস্তুত রয়েছে হিজবুল্লাহ। ‘ইসরায়েল তার লক্ষ্য অর্জন করতে পারবে না’ মন্তব্য করে ভিডিও বার্তায় নাইম কাসেম বলেন, ‘আমরা যে কোনো পরিস্থিতি মোকাবিলা করব। ইসরায়েল যদি স্থলপথে আগ্রাসনের সিদ্ধান্ত নেয়, আমরাও প্রস্তুত আছি।’ হিজবুল্লাহর উপপ্রধান বলেন, ‘অভ্যন্তরীণ প্রক্রিয়া অনুসরণ করে শিগগির নতুন নেতা নিয়োগ দেওয়া হবে। নতুন নেতা নির্বাচনের বিষয়টি স্পষ্ট।’ তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। নাইম কাসেম আরও বলেন, ইসরায়েল লেবাননের সর্বত্র হত্যাযজ্ঞ চালাচ্ছে। এমন কোনো বাড়ি নেই যেখানে ইসরায়েলের আগ্রাসনের ছাপ পড়েনি। তিনি বলেন, ইসরায়েল বেসামরিক লোকজন, শিশু, বয়োবৃদ্ধ, অ্যাম্বুলেন্সের ওপরও হামলা চালাচ্ছে। তার যোদ্ধাদের সঙ্গে লড়ছে না; বরং হত্যাযজ্ঞ চালাচ্ছে। এ সংঘাতে সীমাহীন সামরিক সহায়তা দিয়ে যাওয়ার মাধ্যমে ইসরায়েলের সহযোগীতে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র। বক্তব্যের শেষে কাসেম বলেন, ‘আমরা জয়ী হব, ঠিক যেভাবে ২০০৬ সালে ইসরায়েলের সঙ্গে লড়াইয়ে আমরা জয়ী হয়েছিলাম।’বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026