1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩১ লিটনের নেতৃত্বে ত্রিদেশীয় সিরিজের দল, নতুন মুখ আলিস রমজানে দেশে খাদ্য সংকট হবে না : খাদ্যমন্ত্রী ডিজিটাল আর্থিক সেবার পরবর্তী ধাপ নিয়ে ৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বর্জ্য থেকে জ্বালানি তেল: প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, দিলেন সহযোগিতার আশ্বাস চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত এসএসসিতে অকৃতকার্যদের জন্য আসছে প্রধানমন্ত্রীর নতুন পলিসি : মাহদী আমিন টঙ্গীতে বাণিজ্যিক কার্যক্রম শুরু করল বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ভয়াবহ ক্ষতির শঙ্কা

সৌদি আরবে ২২ হাজার প্রবাসী গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৭৮ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক    অনলাইন ডেস্ক

 

আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে ২২ হাজার প্রবাসী গ্রেপ্তার হয়েছেন।

গালফ নিউজ রোববার (১৩ অক্টোবর) জানিয়েছে, গত সাতদিনে সৌদি আরবের আইনশৃঙ্খলাবাহিনী ২২ হাজার প্রবাসীকে গ্রেপ্তারকরেছে সুনির্দিষ্ট অভিযোগের কারণে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। গত ৩ থেকে ৯ অক্টোবর পর্যন্ত দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালায় আইনশৃঙ্খলাবাহিনী। দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এ সময় বিভিন্ন দেশের ২২ হাজার ৯৯৩ নাগরিককে গ্রেপ্তার করা হয়।

সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে- আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়েছিল। আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১৪ হাজার ২৬৯; সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৫ হাজার ২৩০ ও শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৪৯৪ জন গ্রেপ্তার হয়েছেন। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ৩৭৮ জন। তাদের মধ্যে ইয়েমেনি ও ইথিওপিয়ান নাগরিকদের সংখ্যাই বেশি।

অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় ৮০; আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১৫ হাজার ১৩৬ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। তাদের মধ্যে ১৩ হাজার ৫২০ জন পুরুষ এবং এক হাজার ৬১৬ জন নারী, জানিয়েছে সৌদি স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

গ্রেপ্তার এসব প্রবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। এ সংখ্যা প্রায় ৭ হাজার ২১১। যাদের দেশে ফেরত পাঠানো হবে তাদের ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠিয়ে সংশ্লিষ্ট বিভাগ। ২ হাজার ৩৮১ জনকে ফেরত পাঠানোর ব্যবস্থা চূড়ান্ত করতেও নির্দেশ দেওয়া হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ১১ হাজার ৯০৭ জনকে ইতোমধ্যে সৌদি আরব থেকে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026