1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বরিশালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ : জীবনের অভিজ্ঞতার বাস্তব কণ্ঠস্বর শুনি প্রবাসীদের ব্যাংকিং সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, বুঝতে পারিনি আপনিই ভারতের আসল বস, আমাকে ক্ষমা করে দিন: মাস্ক আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস, মানসিক সুস্থতায় সচেতনতার আহ্বান | Boishakhi Online নাভি পিল্লাইকে শান্তিতে নোবেল দিয়ে ‘ইসরায়েলবিরোধী ঘৃণাকে’ বৈধতা দেওয়া হয়েছে: ইসরায়েল বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ নাভি পিল্লের নোবেল জয়ে আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সৌদিতে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি ও কর্মসংস্থানের পথ সুগম করতে চায় সরকার

ট্রাম্পের আশা—এই সপ্তাহেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৪৫ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশাবাদ ব্যক্ত করে বলেছেন, তিনি আশা করছেন রাশিয়া ও ইউক্রেন চলমান যুদ্ধ বন্ধে এই সপ্তাহেই একটি চুক্তিতে পৌঁছাবে। তবে এই চুক্তির শর্ত কী হতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক বার্তায় বলেন, “দুই দেশ যদি একটি চুক্তিতে পৌঁছায়, তাহলে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় ব্যবসা করতে পারবে—আর এই ব্যবসা থেকে বিশাল অঙ্কের মুনাফা অর্জন করবে! যুক্তরাষ্ট্র এখন উন্নতির পথে।”

চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই ট্রাম্প যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছেন। ওয়াশিংটন নিয়মিত রাশিয়া ও ইউক্রেন—দুই পক্ষের সঙ্গেই সমঝোতার পথ খুঁজতে আলোচনা চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক আগ্রাসন শুরু করে। তারপর থেকে চলমান যুদ্ধের ফলে উভয় পক্ষেই ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ ঘটেছে। এখনও পর্যন্ত কোনো স্থায়ী শান্তিচুক্তি হয়নি।

সম্প্রতি ট্রাম্প বলেছেন, কিয়েভ ও মস্কোকে সমঝোতায় পৌঁছানোর জন্য আরও বেশি উৎসাহিত করা দরকার। এদিকে গত শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দেন, ইস্টার উপলক্ষে একটি সংক্ষিপ্ত যুদ্ধবিরতি পালন করা হবে।

তবে এরপরও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে দুই দেশই একে অপরকে দায়ী করেছে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য যুদ্ধ শেষের সম্ভাবনাকে কিছুটা ত্বরান্বিত করতে পারে, যদিও বিষয়টি এখনো অনিশ্চিত।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026