1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ক্যান্সার চিকিৎসা সম্প্রসারণে ১৭ রেডিওথেরাপি মেশিন কিনবে সরকার রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী পেলে-মারাদোনার সঙ্গে নিজের তুলনা করলেন রোনালদো লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে সরকার কাজ করছে, প্রধানমন্ত্রী

এনবিআর শাটডাউন অচল ব্যবসাবাণিজ্য

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৫১ বার দেখা হয়েছে

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) শুরু হয়েছে লাগাতার শাটডাউন কর্মসূচি। এর ফলে সারা দেশের শুল্ক ও কর কার্যালয়গুলোতে কার্যক্রম প্রায় সম্পূর্ণভাবে স্থবির হয়ে পড়েছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে চট্টগ্রাম বন্দরে। সেখানে আমদানি-রপ্তানি কার্যক্রমে দেখা দিয়েছে ভয়াবহ স্থবিরতা। গতকাল সকাল থেকেই এনবিআরের প্রধান কার্যালয়সহ দেশের সব কাস্টমস হাউস, কর কমিশনারেট, ভ্যাট ও এক্সাইজ দপ্তরে সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। সকাল ৯টা থেকে এনবিআরের প্রতিটি ফটকে তালা ঝুলতে দেখা গেছে। কর্মকর্তা-কর্মচারীরা বাইরে অবস্থান নিয়ে ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এতে অচল হয়ে পড়েছে রাজধানীসহ সারা দেশের ব্যবসাবাণিজ্য।

বিক্ষোভের মূল দাবি ও পরিস্থিতি : এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীরা এনবিআর চেয়ারম্যানের অপসারণ এবং রাজস্ব খাতের ব্যাপক সংস্কার দাবি করছেন। তাঁদের অভিযোগ, এনবিআর চেয়ারম্যান তাদের দাবি উপেক্ষা করে মিথ্যাচার করছেন এবং নিপীড়নমূলক বদলি আদেশ দিচ্ছেন। এর প্রতিবাদে গতকাল থেকে শুরু হয়েছে লাগাতার কর্মবিরতি ও ঢাকামুখী মার্চ। অন্যদিকে এনবিআর এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে দুটি পৃথক বিভাগ গঠনের সরকার ঘোষিত সিদ্ধান্ত নিয়েও ক্ষোভ রয়েছে আন্দোলনকারীদের মাঝে। তাঁরা বলছেন, এ সিদ্ধান্তে কর্মকর্তা-কর্মচারীদের মর্যাদা ও কর্মপরিবেশ ক্ষতিগ্রস্ত হবে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026