1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শান্তিতে নোবেল পেলেন ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার মানবাধিকার আইনজীবী নাভি পিল্লাই যেভাবে অত্যন্ত আনন্দঘন ও অর্থপূর্ণ উপায়ে উদযাপন করতে পারেন বিশ্ব ডিম দিবস মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প গজারিয়ায় ফুটবল টুর্নামেন্ট বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ ঢাবিতে দুই দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং সম্মেলন আজ পোস্টাল ভোটিংয়ের ‘বাংলাদেশ মডেল’ গ্রহণে আগ্রহী নেপাল-শ্রীলঙ্কা বাংলাদেশের চমৎকার সেশনে তানজিদকে হারানোর আক্ষেপ এবার অস্ট্রেলিয়ার দুই উৎসবে ‘প্রিন্সেস’ ভাবনা! মাইক্রোসফটসহ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর হোয়াইট হাউসের নিষেধাজ্ঞা আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

যুক্তরাজ্যে ট্রেনে ভয়াবহ ছুরি হামলা: ৯ গুরুতর আহত, ২ গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৯৩ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাজ্যের ক্যাম্ব্রিজশায়ারে একটি যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে ৯ জন গুরুতর আহত হয়েছেন। হামলার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬:২৫ মিনিটে ইংল্যান্ডের সাউথ ইয়র্কশায়ারের ডঙ্কস্টার থেকে লন্ডনের কিংসক্রসের উদ্দেশে ট্রেনটি রওনা দেয়। যাত্রা শুরুর এক ঘণ্টা ১৫ মিনিট পরে হান্টিংডন স্টেশনের কাছে এই হামলা সংঘটিত হয়।

এক প্রত্যক্ষদর্শী বলেন, ট্রেন যখন হান্টিংডন স্টেশনের কাছে পৌঁছালো, তখন একজন যাত্রী টলতে টলতে কামরায় ঢুকে বলেছিলেন, “তাদের কাছে ছুরি আছে। আমাকে ছুরি মেরেছে তারা।” এরপর তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে জানা যায় আরও ৯ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

হান্টিংডন স্টেশনে ট্রেন থামার সঙ্গে সঙ্গে পরিবহন পুলিশের দল তল্লাশি চালিয়ে হামলার সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি, তবে তারা বর্তমানে কারা হেফাজতে আছেন।

ব্রিটেনের প্রধানমন্ত্রী কেইর স্টারমার ঘটনার প্রতি ‘বাকরুদ্ধকর’ মন্তব্য করেছেন। তিনি বলেন, “হামলায় আহতদের পাশে আছি। জরুরি পরিষেবা কর্মীদের দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ধন্যবাদ। সবাইকে পুলিশ নির্দেশনা মেনে চলার অনুরোধ জানাচ্ছি।”

সূত্র: বিবিসি, এএফপি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026