1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কঙ্গো গোলরক্ষকের অনিয়ম জেনেও ফিফার বিরুদ্ধে নীরব থাকার অভিযোগ বদরুন্নেসা কলেজে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন আন্তর্জাতিক অনুদান প্রতিযোগিতায় বাংলাদেশের প্রকল্প আহ্বান রসাটমের প্রধানমন্ত্রীর কাছে পাহাড়-সমতলের শিশুদের সমান সুযোগ চাইল শ্রাবস্তী চাকমা সুন্দরবনে বাঘের পায়ের ছাপের স্মৃতি এখনও মনে পড়ে প্রধানমন্ত্রীর ডিজিটাল ব্যাংকিং সেবায় বিঘ্ন; কী বলছে বাংলাদেশ ব্যাংক? কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই, যেটা বিতর্কের উর্ধ্বে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না বুধবারেই এয়ারবাসের সঙ্গে চুক্তি সই করছে বিমান, চুক্তি হবে রেডিসনে

মঞ্জুরুল ইসলামকে বিসিবির কার্যক্রম থেকে স্থায়ীভাবে বিরত রাখা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৭ বার দেখা হয়েছে

 

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মঞ্জুরুল ইসলামকে ভবিষ্যতে বোর্ডের সব ধরনের কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত গতকাল বিসিবির পরিচালকদের অনলাইন সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। মঞ্জুরুল ইসলাম তৎকালীন ম্যানেজার ও নির্বাচকের দায়িত্বে ছিলেন।

জাহানারার অভিযোগের ভিত্তিতে গঠিত স্বাধীন তদন্ত কমিটি চলতি মাসের শুরুতে তাদের প্রতিবেদন ও সুপারিশ বিসিবির কাছে জমা দেয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, মোট চারটি অভিযোগের মধ্যে দুটি অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। কমিশনের সুপারিশকে কেন্দ্র করে গতকালের বোর্ড সভায় বিষয়টি আলোচনার পর মঞ্জুরুলকে ভবিষ্যতে বিসিবির কার্যক্রম থেকে দূরে রাখার সিদ্ধান্ত নেয়া হয়। বর্তমানে মঞ্জুরুল ইসলাম বোর্ডের কোনো দায়িত্বে নেই।

একই সভায় প্রধান নির্বাচকের নিয়োগ সংক্রান্ত বিষয়ে কিছু সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। কয়েক দিন আগে বিসিবির পক্ষ থেকে হাবিবুল বাশারকে প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য চিঠি দেওয়া হয়েছিল। তবে বোর্ডের একটি সূত্র জানায়, এ পদে বিকল্প প্রার্থীদেরও বিবেচনা করা হবে। প্রয়োজনে বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনকে আরও এক মাস দায়িত্ব পালন করতে বলা হতে পারে।

এছাড়া নারী ক্রিকেটের বিপিএল সূচিও চূড়ান্ত করা হয়েছে। আগামী ৪ এপ্রিল থেকে টুর্নামেন্ট শুরু হবে এবং ১৪ এপ্রিল পর্যন্ত চলবে। ঢাকা ও চট্টগ্রাম দুই শহরের মাঠে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

বোর্ড সভায় আরও সিদ্ধান্ত হয়, পদত্যাগ করা পরিচালক ইশতিয়াক সাদিকের স্থলাভিষিক্ত হিসেবে আসিফ আকবরকে গেম ডেভেলপমেন্ট কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। এর ফলে বোর্ডের পরিচালনা কাঠামো ও টুর্নামেন্ট ব্যবস্থাপনায় সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করা হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026