1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গজারিয়ায় ফুটবল টুর্নামেন্ট বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ ঢাবিতে দুই দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং সম্মেলন আজ পোস্টাল ভোটিংয়ের ‘বাংলাদেশ মডেল’ গ্রহণে আগ্রহী নেপাল-শ্রীলঙ্কা বাংলাদেশের চমৎকার সেশনে তানজিদকে হারানোর আক্ষেপ এবার অস্ট্রেলিয়ার দুই উৎসবে ‘প্রিন্সেস’ ভাবনা! মাইক্রোসফটসহ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর হোয়াইট হাউসের নিষেধাজ্ঞা আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ এক বছরের মধ্যে ‘সার্বভৌম এআই’ চালু করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত একবারে ৩ হাজার ডলার কেনা যাবে মানি চেঞ্জার থেকে

ডব্লিউইএফের প্ল্যানারি সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৫৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

চীনের দালিয়ানে চলমান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনের প্ল্যানারি সেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় সকাল ১০টায় লিয়াওনিং প্রদেশের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বৃহৎ পরিসরে উদ্ভাবন’ (ইনোভেটিং অ্যাট স্কেল) শীর্ষক এই সেশন শুরু হয়।

সম্মেলনের উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য প্রদান করেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলোইস জভিংগি। সরকারি সূত্রে জানা গেছে, প্ল্যানারি সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সিওক, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী উছরাল নিয়াম-ওসর, মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিচ এবং গিনির প্রধানমন্ত্রী আমাদু ওউরি বাহসহ বিশ্ব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সেশনের সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে সংক্ষিপ্ত দ্বিপাক্ষিক বৈঠক ও মতবিনিময় করেন। এসব আলোচনায় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। সেশনের বিরতিতে বিশ্বনেতারা সম্মিলিত একটি ফটোসেশনেও অংশ নেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম চীন সফর। এই ফোরামে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের বর্তমান বিনিয়োগ পরিবেশ, নীতিগত সুবিধা এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা বিশ্বমঞ্চে তুলে ধরা সম্ভব হবে। বিশেষ করে জলবায়ু সহনশীলতা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশের গৃহীত পদক্ষেপসমূহ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এর আগে, সফরসূচির অংশ হিসেবে গত ২২ জুন প্রধানমন্ত্রী মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানে পৌঁছান এবং দালিয়ানের কার্যক্রম শেষে দ্বিপাক্ষিক মূল কর্মসূচিতে অংশ নিতে তাঁর রাজধানী বেইজিং সফরের কথা রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026