1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এনপিএসবি থেকে ডিজিপে’কে বিচ্ছিন্ন করল বাংলাদেশ ব্যাংক শ্রমিকদের উসকানি ও গুজবে কান না দিয়ে কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর চীনের বিপক্ষে হেরে ষষ্ঠ হলো বাংলাদেশ বৈশ্বিক পরিমণ্ডলে ঢাকা-বেইজিংয়ের ঐক্য চান চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী ৪ হাজার কোটি টাকার প্রকল্পে বদলাবে মোংলা বন্দর মোংলা বন্দরে কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী চোখের স্বাস্থ্যসেবায় ১২৯ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে বাংলাদেশ পোশাকশিল্পে যা ঘটছে, তা স্বাভাবিক শ্রমিক আন্দোলন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের সৌরবিদ্যুৎ পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে: মাহদী আমিন

এনপিএসবি থেকে ডিজিপে’কে বিচ্ছিন্ন করল বাংলাদেশ ব্যাংক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

পেমেন্ট গেটওয়ে সেবা প্রদানকারী ডিজিপে (DGePay)-এর সাথে সকল ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) বিচ্ছিন্ন করেছে বাংলাদেশ ব্যাংক। ডিজিপে ভারতের একটি ভেন্ডর থেকে এ সেবা প্রদান করায়—ঝুঁকি তৈরি হওয়ায় কেন্দ্রীয় ব্যাংক এ সেবা বন্ধ করে দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) এ তথ্য নিশ্চিত করেছেন।

আরিফ হোসেন খান বলেন, "ডিজিপে একটি পিএসও প্রতিষ্ঠান, বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স নিয়ে তারা পিএসও হিসাব সেবা দিয়ে আসছিল। তবে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে দেখা যায়, এ প্রতিষ্ঠানটি ভারত থেকে সেবা প্রদান করছিল। অর্থাৎ, এটির নিয়ন্ত্রণ বাংলাদেশে নেই, ভারত থেকে যারা ভেন্ডর, সেখান থেকে কন্ট্রোল করা হচ্ছিল। এটা ডিটেক্ট (চিহ্নিত) করার সঙ্গে সঙ্গে সেবা ডিস্কানেক্ট (বিচ্ছিন্ন) করে দেওয়া হয়েছে।"

আরিফ হোসেন খান বলেন, "বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট (পিএসএসডি) এটি শনাক্ত করেছে। তবে আমরা লাইসেন্স বাতিল করিনি। পর্যবেক্ষণ ও আরো প্রক্রিয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।"

এবিষয়ে বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধতন কর্মকর্তা বলেন, "মূলত ভারতের ভেন্ডর সিস্টেমে প্রবেশ করতে পারে এবং এ সেবা দেশের বাইরে থেকে দেওয়া হচ্ছে। আর দেশের অনেক মার্চেন্ট তাদের সেবা নিচ্ছেন। এতে করে, অত্যন্ত ঝুঁকি তৈরি হওয়ার কারণে সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। তবে তাদের লাইসেন্স বাতিল করা হয়নি।"

তিনি বলেন, কোনো প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হোক সেটা বাংলাদেশ ব্যাংক চায় না, তবে আর্থিক লেনদেনে যেখানে ঝুঁকি তৈরি হয়, সেখানে বাংলাদেশ ব্যাংক হস্তক্ষেপ করবে এবং গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো ধরনের ব্যবস্থা নিতে পারে।

জানা যায়, গত ২৯ অক্টোবর রাত ৮টা থেকে ডিজিপের সঙ্গে এনপিএসবির সেবা কার্যক্রম বন্ধ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ডিজিপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাশেদ মাহমুদ বলেন, "বাংলাদেশ ব্যাংক পরিদর্শন করে সেবা ডিসকানেক্ট করে দিয়েছে। দুই বছর ধরে সেবা প্রদান করছি, তবে কোনো ক্লায়েন্ট আমাদেরকে নিয়ে অভিযোগ দেয়নি। এক হাজার মার্চেন্টকে সেবা প্রদান করা হচ্ছে।"

তিনি বলেন, "কোনো রকম শোকজ ছাড়াই কেন্দ্রীয় ব্যাংক সেবা বন্ধ করে দিয়েছে। অন্যান্য ব্যাংকও ভারতের ভেন্ডর থেকে সেবা গ্রহণ করে থাকে। তবে আমরা এখন চেষ্টা করব এটা দেশেই ডেভেলভড করার। কারণ বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রক সংস্থা, তারা আর্থিক নিশ্চয়তার জন্য যেকোনো ধরনের পদক্ষেপ গ্রহণ নিতে পারে।"

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026