1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এনপিএসবি থেকে ডিজিপে’কে বিচ্ছিন্ন করল বাংলাদেশ ব্যাংক শ্রমিকদের উসকানি ও গুজবে কান না দিয়ে কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর চীনের বিপক্ষে হেরে ষষ্ঠ হলো বাংলাদেশ বৈশ্বিক পরিমণ্ডলে ঢাকা-বেইজিংয়ের ঐক্য চান চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী ৪ হাজার কোটি টাকার প্রকল্পে বদলাবে মোংলা বন্দর মোংলা বন্দরে কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী চোখের স্বাস্থ্যসেবায় ১২৯ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে বাংলাদেশ পোশাকশিল্পে যা ঘটছে, তা স্বাভাবিক শ্রমিক আন্দোলন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের সৌরবিদ্যুৎ পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে: মাহদী আমিন

চীনের বিপক্ষে হেরে ষষ্ঠ হলো বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির আঙিনায় দুই আসর পর ফেরাটা মোটেও ভালো হলো না আশরাফুল-জিমিদের।

স্থান নির্ধারণী ম্যাচে চীনকে চ্যালেঞ্জ জানাতে পারলেন না আশরাফুলরা। ছবি: বাহফে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে দারুণ লড়াই করে চীনকে রুখে দিয়েছিলেন আশরাফুল-জিমিরা। স্থান নির্ধারণী ম্যাচে সেই পারফরম্যান্স টেনে আনতে পারলেন না তারা। দুই আসর পর এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার অভিজ্ঞতা মোটেও ভালো হলো না বাংলাদেশের।

ভারতের পাঞ্জাবে বৃহস্পতিবার চীনের বিপক্ষে ৩-১ গোলে হেরে ষষ্ঠ হয়েছে বাংলাদেশ। ২০২১ সালে সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিল দল, ঢাকার সেই আসরে পঞ্চম হয়েছিলেন জিমিরা।

ছয় দলের মধ্যে ষষ্ঠ হওয়া বাংলাদেশ সব মিলিয়ে ম্যাচ খেলেছে ছয়টি। ২৯ গোল হজমের বিপরীতে ফিরিয়ে দিতে পেরেছে মাত্র ৩টি।

টানা চার হারের পর চীনের বিপক্ষে রাউন্ড রবিন লিগে ১-১ ড্র করে পয়েন্টের খাতা বাংলাদেশ খুলেছিল আগের ম্যাচে। কিন্তু এবার পারল না দল। প্রথম কোয়ার্টারে একটি এবং দ্বিতীয় কোয়ার্টারে কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ। চতুর্থ কোয়ার্টারে পেনাল্টি কর্নার (পিসি) থেকে ব্যবধান কমান সোহানুর রহমান।

এ নিয়ে ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতে হেরে আসর শেষ করল বাংলাদেশ। স্বাগতিক ভারতের বিপক্ষে ১৩-০ ব্যবধানে হেরে শুরুর পর, জাপানের বিপক্ষে ১-০ গোলে, মালয়েশিয়ার বিপক্ষে ৬-১ এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলে হারে দল।

পশুপাখির প্রতি নিষ্ঠুরতা: নিজের পায়ে কুড়াল মারার দীর্ঘ ইতিহাস

তীব্র তাপপ্রবাহ: অনাগত প্রজন্মের জন্য নীরব বিপদ

হাইড্রোজেনের ভবিষ্যৎ: সম্ভাবনা বিপুল, কিন্তু অর্থনীতির পরীক্ষায় এখনো প্রস্তুত নয়

ব্রাজিলে লুলা দ্য সিলভার বিজয়ের বৈশ্বিক গুরুত্ব

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026