1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শ্রমিক-পুলিশ সংঘর্ষে ওসির গাড়িতে আগুন, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৬ দুই লক্ষ‍্য নিয়ে ভুটানের অপেক্ষায় বাংলাদেশ বিনিয়োগ ও এআইতে জোর, বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক সম্পর্কে নতুন অধ্যায় হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে রাষ্ট্রপতির সঙ্গে চীনের মন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আহ্বান কাল মোংলা বন্দরের উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিস বলা কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরানো হল বাংলাদেশ-রাশিয়া অর্থনৈতিক সহযোগিতা চুক্তি সংক্রান্ত বৈঠক বৃহস্পতিবার ইসলামী ব্যাংকিংয়ে ব্রুনাইকে বিনিয়োগের আহ্বান বাংলাদেশের

কাল মোংলা বন্দরের উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

মাত্র দুই সপ্তাহের ব্যবধানে আবারও মোংলা বন্দরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল বৃহস্পতিবার বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণের অংশ হিসেবে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে দুটি নতুন কনটেইনার জেটি ও ইয়ার্ড নির্মাণকাজের উদ্বোধন করবেন তিনি। একই সফরে মোংলা বন্দরকে রেলপথে যুক্ত করতে চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের সঙ্গে চুক্তি স্বাক্ষরের কথা আছে। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে বন্দর ব্যবহারকারী ও স্থানীয় মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। এর আগে গত ২২ অক্টোবর মোংলা বন্দর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। দুই সপ্তাহের ব্যবধানে আবারও তার বন্দরে আগমনকে কেন্দ্র করে বন্দরটির উন্নয়ন ও অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় দুটি নতুন কনটেইনার জেটি ও ইয়ার্ড নির্মাণ করা হবে। পাশাপাশি পণ্য ওঠানো-নামানোর সক্ষমতা বাড়াতে যুক্ত করা হবে ৪৯টি আধুনিক যন্ত্রপাতি। প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬৮ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার দেবে ৪৭৫ কোটি টাকা। বাকি অর্থায়ন করবে চীনা পক্ষ। সম্প্রতি প্রধানমন্ত্রীর চীন সফরের সময় এ উন্নয়ন প্রকল্প নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। পরে গত ১০ অক্টোবর বাংলাদেশ ও চীনের মধ্যে সমঝোতা স্মারক ও ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আরও পড়ুন মোলাসেস নিয়ে মোংলা বন্দরে বিদেশি জাহাজ ২৮ অক্টোবর ২০২৬ মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা জানিয়েছেন, ৪ হাজার ৬৮ কোটি টাকার এ প্রকল্পের আওতায় দুটি নতুন কনটেইনার জেটি ও ইয়ার্ড নির্মাণের পাশাপাশি পণ্য ওঠানো-নামানোর জন্য ৪৯টি আধুনিক যন্ত্রপাতি যুক্ত করা হবে। বন্দর ব্যবহারকারীরা মনে করেন, বন্দরের সক্ষমতা বাড়াতে শুধু অবকাঠামো নির্মাণই যথেষ্ট নয়। এ জন্য বন্দর চ্যানেলের নাব্য ধরে রাখতে পরিকল্পিত ড্রেজিং ও নিয়মিত রক্ষণাবেক্ষণ, সড়ক ও রেল যোগাযোগের উন্নয়ন, ফয়লা বিমানবন্দর চালু এবং আকরাম পয়েন্টে দ্রুত এলএনজি টার্মিনাল নির্মাণ প্রয়োজন। মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুলফিকার আলী জানিয়েছেন, বন্দরের পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে চ্যানেলের নাব্য রক্ষা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ জরুরি। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বন্দরের কার্যক্রম আরও গতিশীল হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জানিয়েছেন, প্রধানমন্ত্রী চীনা কোম্পানির মাধ্যমে মোংলা বন্দরে নতুন দুটি কনটেইনার জেটি নির্মাণকাজের উদ্বোধন করবেন। পাশাপাশি ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের মধ্যে রেল যোগাযোগসংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হবে। এর ফলে মোংলা বন্দরে কনটেইনার পরিবহনে রেল যোগাযোগ চালুর পথ তৈরি হবে। এতে ব্যবসায়ীদের আগ্রহ ও বিনিয়োগ বাড়বে বলেও জানান তিনি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026