1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের সৌরবিদ্যুৎ পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে: মাহদী আমিন কাউকে মানহীন মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী শ্রমিক-পুলিশ সংঘর্ষে ওসির গাড়িতে আগুন, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৬ দুই লক্ষ‍্য নিয়ে ভুটানের অপেক্ষায় বাংলাদেশ বিনিয়োগ ও এআইতে জোর, বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক সম্পর্কে নতুন অধ্যায় হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে রাষ্ট্রপতির সঙ্গে চীনের মন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আহ্বান কাল মোংলা বন্দরের উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৬

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে চার জন এবং খুলনা বিভাগের দুই জন রয়েছেন। একই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৬ জন।

আজ বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৮৬৮ জন, ময়মনসিংহ বিভাগে ৬৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৬ জন, খুলনা বিভাগে ২১৫ জন, রাজশাহী বিভাগে ১৭১ জন, রংপুর বিভাগে ৭১ জন, বরিশাল বিভাগে ২০৬ জন এবং সিলেট বিভাগে ১৩ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এযাবৎ ডেঙ্গুতে সারাদেশে মোট ৪৪৫ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৮৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ৪ নভেম্বর পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ৪২ হাজার ৭৭৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরে এ যাবত মোট ১ লাখ ৩৬ হাজার ৩৯৪ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে ৫ হাজার ৯৩৬ জন হাসপাতালে ভর্তি আছেন।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026