1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো ২ শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ সীমান্তের ওপার থেকে কলকাঠি নেড়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা যুক্তরাষ্ট্র বাংলাদেশের এককভাবে বৃহত্তম রপ্তানি গন্তব্য: স্পিকার জ্যেষ্ঠতা লঙ্ঘন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চেয়ারম্যান নিয়োগ, হাইকোর্টের রুল শুধু খেলা নয়, শিল্প-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: শিশু-কিশোরদের প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে সৈয়দ ইমতিয়াজ আহমেদ স্মারক বৃত্তি পেলেন ১২ শিক্ষার্থী প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে নোটিস প্রতিরক্ষা শিল্প উন্নয়নে জাতীয় কমিটি, সভাপতি প্রধানমন্ত্রী শিল্পকারখানায় ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠতা লঙ্ঘন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চেয়ারম্যান নিয়োগ, হাইকোর্টের রুল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

জ্যেষ্ঠতা লঙ্ঘন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান পদে আবু আবেদীন মো. কাওসার হাসানকে দেওয়া নিয়োগপত্র কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে অধ্যাপক লালা রুখ সেলিমকে কেন বিভাগটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন আদালত।

অধ্যাপক লালা রুখ সেলিমের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

এর আগে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে বিভাগীয় চেয়ারম্যান নিয়োগ দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন অধ্যাপক লালা রুখ সেলিম। রিট আবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রো-উপাচার্য (প্রশাসন), ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

বিভাগের বিদায়ী চেয়ারম্যানের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল গত ২৯ সেপ্টেম্বর। মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে গত ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিভাগের একাডেমিক কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, জ্যেষ্ঠতার ভিত্তিতে অধ্যাপক লালা রুখ সেলিমকে নতুন চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়ার জন্য রেজিস্ট্রারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হবে।

কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই সুপারিশ উপেক্ষা করে ২১ সেপ্টেম্বর এএএম কাউসার হাসানকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগের আদেশ দেয়। ওই নিয়োগ ২৯ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026