1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ২০৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের হিসাব জব্দের নির্দেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে হলো ব্যাংকে জলবায়ু সম্মেলনে অনুদানভিত্তিক অর্থায়ন চাইবে বাংলাদেশ এইচএসসিতে শূন্য পাসের ২৬ কলেজের অধ্যক্ষদের তলব, ব্যাখ্যা চাইল ঢাকা শিক্ষা বোর্ড ইব্রাহিমের গোলে ভুটানের বিপক্ষে এগিয়ে বাংলাদেশ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসর উদ্বোধন সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে ইব্রাহিমের গোলে এগিয়ে গেল বাংলাদেশ বাংলাদেশের নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ অনুভব করিনি, বললেন ভারত কোচ বাংলাদেশ-চীন বন্ধুত্ব প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে নেয়ার আহ্বান সিপিসি মন্ত্রীর নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসর উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

প্রধানমন্ত্রী নতুন কুঁড়ি প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার উদ্যোগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার বিকাল ৪টায় খুলনা জেলা স্টেডিয়ামে এ উদ্বোধনী অনুষ্ঠান হয়। সেখান থেকেই ভার্চুয়ালি ৫০৩টি উপজেলায় এ প্রতিযোগিতা উদ্বোধন করেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী বিকাল পৌনে ৪টায় খুলনা জেলা স্টেডিয়ামে এসে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, যুব ও ক্রীড়া ভারপ্রাপ্ত সচিব মাহফুজুল আলম খান।

প্রধানমন্ত্রী মাঠে প্রবেশের সঙ্গে সঙ্গে গ্যালারিতে বসা হাজার হাজার শিশু-কিশোর শিক্ষার্থীরা মুহুর্র মুহুর্র করতালি দিয়ে শুভেচ্ছা জানায়। প্রধানমন্ত্রী মাঠের ভেতর দিয়ে গ্যালারির কাছাকাছি গিয়ে হাত নেড়ে শিশু-কিশোর শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান।

এরপর বেলুন উড়িয়ে ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী নতুন কুঁড়ি প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হন।

এবারের প্রতিযোগিতায় আটটি ইভেন্টের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ভলিবল ও টেবিল টেনিস। ফলে মোট ১০টি ক্রীড়া ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে ক্ষুদে খেলোয়াড়রা। অংশগ্রহণকারীদের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১০ থেকে ১৪ বছর।

এর আগে গত ২ মে শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং ক্রীড়াঙ্গনে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার লক্ষ্যে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসর শুরু হয়েছিল।

দ্বিতীয় আসরের নতুন কুঁড়ি কর্মসূচির জন্য অনলাইনে নিবন্ধন করেছে ১৬ লাখ ২৩ হাজার ২১৮ জন।

মসনদে টান ওদের, দমবন্ধ কিন্তু আমাদেরই

ল্যাবে কি ঘুমিয়ে আছে পূর্ণ শিক্ষিত রোবট?

পশুপাখির প্রতি নিষ্ঠুরতা: নিজের পায়ে কুড়াল মারার দীর্ঘ ইতিহাস

তীব্র তাপপ্রবাহ: অনাগত প্রজন্মের জন্য নীরব বিপদ

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026