1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ২০৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের হিসাব জব্দের নির্দেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে হলো ব্যাংকে জলবায়ু সম্মেলনে অনুদানভিত্তিক অর্থায়ন চাইবে বাংলাদেশ এইচএসসিতে শূন্য পাসের ২৬ কলেজের অধ্যক্ষদের তলব, ব্যাখ্যা চাইল ঢাকা শিক্ষা বোর্ড ইব্রাহিমের গোলে ভুটানের বিপক্ষে এগিয়ে বাংলাদেশ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসর উদ্বোধন সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে ইব্রাহিমের গোলে এগিয়ে গেল বাংলাদেশ বাংলাদেশের নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ অনুভব করিনি, বললেন ভারত কোচ বাংলাদেশ-চীন বন্ধুত্ব প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে নেয়ার আহ্বান সিপিসি মন্ত্রীর নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

সরকারি কর্মচারীদের বেতন গ্রেড ও বিভিন্ন ভাতা পর্যালোচনার জন্য ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বায়ক করে গঠিত এ কমিটিতে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ পাঁচ মন্ত্রী ও প্রতিমন্ত্রী।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। একই দিন এ বিষয়ে সরকারি গেজেটও প্রকাশ করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল) এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী।

প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি কর্মচারীদের বেতনস্কেলের বিভিন্ন অসংগতি নিয়ে পাওয়া অভিযোগ পর্যালোচনা করে তা নিষ্পত্তির বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ করবে কমিটি। পাশাপাশি ভবিষ্যতে বেতন গ্রেড উন্নীতকরণ, অবনমন ও সামঞ্জস্য বিধানের বিষয়েও সুপারিশ দেওয়ার দায়িত্ব পালন করবে তারা।

এছাড়া সরকারি কর্মচারীদের ঝুঁকিভাতা ও অন্যান্য ভাতা নতুন করে চালু, বিদ্যমান ভাতার হার কমানো বা বাড়ানো এবং এ-সংক্রান্ত অন্যান্য বিষয় পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ পেশ করবে কমিটি।

কমিটির কার্যক্রমে প্রয়োজনীয় সহায়তা দেবেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বা সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা। প্রয়োজনে কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটির সভা প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হবে। কমিটির সাচিবিক সহায়তা দেবে অর্থ বিভাগ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026