1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শ্রমিক বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর ফলাফল সন্তোষজনক নয় এমন শিক্ষাপ্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ জুলাই-অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে প্রায় ৬ শতাংশ শ্রমিক বিক্ষোভ নিয়ে বিশেষ বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, ৪৫ পোশাক কারখানা ছুটি তৈরি পোশাক খাতে অসন্তোষ: পরিস্থিতি নিয়ন্ত্রণে মন্ত্রীদের জরুরি বৈঠকে ডাকলেন প্রধানমন্ত্রী মুক্তির আগেই নতুন রেকর্ড গড়েছে সিনেমা ‘কিং’ সাবেক এমপি আখতারুজ্জামানকে জামিন দিলেন হাইকোর্ট ১৩টি সিটি করপোরেশনে সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু : শাহে আলম অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ১০ বছর পর টেস্টের এক নম্বরে দক্ষিণ আফ্রিকা

পায়রা বন্দরে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনে বিনিয়োগে আগ্রহী চীনা প্রতিষ্ঠান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

পায়রা বন্দরে সৌরবিদ্যুৎভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীনের জ্বালানি অবকাঠামো উন্নয়নকারী প্রতিষ্ঠান চায়না এনার্জি ইন্টারন্যাশনাল গ্রুপ। এ বিষয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানের সঙ্গে প্রতিষ্ঠানটির একটি প্রতিনিধি দলের বৈঠক হয়েছে।

আজ রোববার (১ নভেম্বর) সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রতিনিধি দল জানায়, চীনে বড় পরিসরে জ্বালানি অবকাঠামো উন্নয়ন ও বিদ্যুৎকেন্দ্র নির্মাণে তাদের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। চীনের বাইরেও বিভিন্ন দেশে এ খাতে কাজ করছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশেও তাদের কার্যক্রম রয়েছে।

প্রতিনিধি দলের বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, পায়রা বন্দরের সম্প্রসারণের সঙ্গে অবকাঠামোগত উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জ্বালানির চাহিদা পূরণেও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করছে।

তবে পায়রা বন্দর একটি গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, যেকোনো বিনিয়োগ ও উন্নয়ন কার্যক্রমে জাতীয় স্বার্থ, বন্দরের নিরাপত্তা এবং সংশ্লিষ্ট নীতিমালা যথাযথভাবে অনুসরণ করতে হবে।

বৈঠকে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026