1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শ্রীলঙ্কাকে টপকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে প্রথমবার ছয়ে আফগানিস্তান অনিয়ম পেলে সারের ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী ডিএসসিসিতে ই-রিকশা নিবন্ধন মঙ্গলবার শুরু বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন শ্রমিক বিক্ষোভ: ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে আশাবাদী ঢাকা সুখী দেশ ফিনল্যান্ডে সিঙ্গেলদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ, আবেদন করবেন যেভাবে দাদাকে স্মরণ করে আবেগে কাঁদলেন বিশ্বচ্যাম্পিয়ন আন্তোনেল্লি ৫ দফা দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ ডিজিটাল রূপান্তর ও সাইবার নিরাপত্তায় সুইডেনের সহযোগিতা চাইলেন আইসিটি মন্ত্রী

বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রমের দ্রুত বিস্তার নিশ্চিতকরণের উদ্দেশে প্রণীত ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন, ২০২৬ ’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। সোমবার (২ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এই তথ্য জানান।

এর আগে সৌরবিদ্যুৎ বিস্তার নিশ্চিত করার লক্ষ্যে ‘বিশেষ সৌরবিদ্যুৎ অধ্যাদেশ ২০২৬’ জারি করা হয়েছিল। সংবিধানের বিধান অনুযায়ী, জারিকৃত কোনো অধ্যাদেশ জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকে উপস্থাপনের বাধ্যবাধকতা রয়েছে।

সেই ধারাবাহিকতায় অধ্যাদেশটিকে স্থায়ী আইনে রূপান্তর করার জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে খসড়া আইনটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে, যা পরবর্তীতে জাতীয় সংসদে উত্থাপন করা হবে।

মন্ত্রিসভার বৈঠকে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও অবাধ প্রতিযোগিতা নিশ্চিত করতে ‘পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ ’-এ আনা সংশোধনীর চূড়ান্ত খসড়াও অনুমোদন পেয়েছে। এর আগে গত ২১ সেপ্টেম্বর ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়েছিল।

সংসদে আইন হিসেবে পাসের প্রক্রিয়ার অংশ হিসেবে এই অধ্যাদেশটিকেও লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026