1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শেরপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৪ কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ প্রথম সেশনেই ২ উইকেট হারিয়ে মধ্যোহ্ন বিরতিতে বাংলাদেশ দল | Boishakhi Online অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে সিশেলসকে টাইব্রেকারে হারাল বাংলাদেশ ফেসবুক লাইভে সরকারের সমালোচনায় গ্রেফতার সেই নারী উদ্যোক্তা সাথী আক্তারের জামিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপড়ে পড়া গাছ অপসারণ, যান চলাচল স্বাভাবিক প্রথম সেশনে ২ উইকেটে ৯৬ রান বাংলাদেশের দুই উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী যে কারণে মিরপুরে টেস্টের একাদশে নেই মুশফিক

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশব্যাপী নানা কর্মসূচি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার (২৭ অক্টোবর)। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুদিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটি। কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি জেলা ও মহানগর পর্যায়েও বিভিন্ন আয়োজন করা হয়েছে।

১৯৭৮ সালের ২৭ অক্টোবর বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেন। যুবশক্তিকে কর্মশক্তিতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে সংগঠনটি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠিত হবে। এতে যুবদলের কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা অংশ নেবেন।

দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে রক্তদান কর্মসূচি ও বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হবে।

এ ছাড়া ২৭ ও ২৮ অক্টোবর দেশব্যাপী আলোচনা সভা, র‍্যালি, সমাবেশ, রক্তদান, বিনামূল্যে চিকিৎসাসেবা, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এর পাশাপাশি মাছের পোনা অবমুক্তকরণ এবং দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণেরও উদ্যোগ নেওয়া হয়েছে।

যুবদলের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ছিলেন আবুল কাশেম। পরবর্তী সময়ে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন বিভিন্ন নেতা। তাদের মধ্যে রয়েছেন মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বরকতউল্লাহ বুলু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল আলম নীরব ও সুলতান সালাউদ্দিন টুকু।

বর্তমানে যুবদলের সভাপতির দায়িত্ব পালন করছেন আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন নুরুল ইসলাম নয়ন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026