1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
২৬ অক্টোবর থেকে কক্সবাজার-ঢাকা রুটে যুক্ত হচ্ছে নতুন ট্রেন বই পড়ার অভ্যাস গড়ে তোলার উদ্যোগ নিতে নির্দেশনা প্রধানমন্ত্রীর সিসা দূষণ প্রতিরোধে সমন্বিত পদক্ষেপ জরুরি: পরিবেশমন্ত্রী চীনের ঋণের চেয়ে বিনিয়োগ নিয়ে বেশি আগ্রহী বাংলাদেশ: অর্থমন্ত্রী বিশ্ব ব্যাংক-আইএমএফের অর্থায়ন নিয়ে ‘কোনো দ্বিধা নেই’: অর্থ উপদেষ্টা অভিবাসন ব্যয় কমানো ও দালালচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান রাষ্ট্রপতির ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজে বাধা কাটলো নতুন উড়োজাহাজ যুক্ত হলে ঢাকা-রোম ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদকে বিএনপির শেষ শ্রদ্ধা ‘সাত মাসে ২ কোটি শিশুকে টিকা দিয়েছে সরকার’
শীর্ষ সংবাদ

খালেদা জিয়াকে যে কারাগার থেকে বাসায় থাকার সুযোগ করে দিয়েছি। এটা কি যথেষ্ট নয়? প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার হাতে যেটুকু আছে, তার মাধ্যেমে তাকে বাসায় থাকার ব্যবস্থা করেছি। বাকিটা আইনের হাতে। বুধবার (১৭ নভেম্বর) বিকেলে গণভবনে গ্লাসগোতে জলবায়ু সম্মেলন এবং ফ্রান্সে দ্বিপক্ষীয় সফর

বিস্তারিত...

তারল্য স্বাচ্ছন্দ্য কমেছে ধার করে চলছে কোনো কোনো ব্যাংক

দেশের মুদ্রাবাজারে বিনিয়োগযোগ্য তারল্য আছে ২ লাখ কোটি টাকারও বেশি। বেসরকারি খাতে ঋণের চাহিদাও এখনো বাড়েনি। যদিও এর মধ্যেই তারল্যের চাপ তৈরি হয়েছে মুদ্রাবাজারে। গত এক সপ্তাহে প্রতিদিনই কলমানি বাজারে লেনদেন হয়েছে ৮ হাজার কোটি টাকার বেশি। চাহিদা তুঙ্গে ওঠায় গতকাল কলমানি বাজারে সুদহার সাড়ে ৪ শতাংশ পর্যন্ত উঠেছে। যদিও এক মাস আগেও দেশের কলমানি বাজারে সুদহার ছিল ইতিহাসের সর্বনিম্নে। দেশের অনেক বেসরকারি ব্যাংকের হাতে সিআরআর ও এসএলআর সংরক্ষণের মতো পর্যাপ্ত অর্থ নেই। এজন্য বাধ্য হয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে বিশেষ রেপো ও অ্যাশিউরড লিকুইডিটি সাপোর্ট (এএলএস) নিতে হচ্ছে ব্যাংকগুলোকে। এক্ষেত্রে সামনের সারিতে আছে দেশের চতুর্থ প্রজন্মের বেশ কয়েকটি ব্যাংক। তৃতীয় প্রজন্মের অনেক ব্যাংকেও শুরু হয়েছে তারল্য সংকট। করোনাকালে রেকর্ড আমানত প্রবৃদ্ধির সুবিধাকে কাজে লাগিয়ে মেয়াদি আমানতের সুদহার ইতিহাসের সর্বনিম্নে নামিয়ে এনেছিল অনেক বেসরকারি ব্যাংক। কোনো কোনো ব্যাংক তিন-ছয় মাস মেয়াদি আমানতের সুদহার নামিয়ে এনেছিল ২ শতাংশের ঘরে। বর্তমানে ওই ব্যাংকগুলোই কলমানিতে টাকা নেয়ার জন্য প্রতিদিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের দ্বারস্থ হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, দেশের ব্যাংক খাতে তারল্য নিয়ে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকে জমা হয়েছে রেকর্ড অলস তারল্য। অথচ বেসরকারি খাতের শীর্ষস্থানীয় অনেক ব্যাংকেও টাকা নেই। বেশি সুদে আমানত না নিয়ে কলমানি বাজার থেকে সস্তায় ধার নেয়ার নীতিতে চলছিল বেসরকারি অনেক ব্যাংকই। এখন অতিরিক্ত তারল্যের অধিকারী ব্যাংকগুলো ট্রেজারি নীতি বদলে ফেলার সঙ্গে সঙ্গে তারল্য সংকট দেখা দিয়েছে বেসরকারি বেশকিছু ব্যাংকে। কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত দেশের ব্যাংক খাতে উদ্বৃত্ত বা অতিরিক্ত তারল্যের পরিমাণ ছিল ২ লাখ ১৯ হাজার ৬৮২ কোটি টাকা। গত জুনে অতিরিক্ত এ তারল্যের পরিমাণ ২ লাখ ৩২ হাজার কোটি টাকা পর্যন্ত উঠেছিল। রেকর্ড পরিমাণ অতিরিক্ত তারল্যের মধ্যে ৯৮ হাজার ৮১৬ কোটি টাকাই আছে রাষ্ট্রায়ত্ত প্রধান চার ব্যাংক সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের হাতে। বর্তমানে কলমানি বাজারে বিনিয়োগের ক্ষেত্রে এ ব্যাংকগুলোই নেতৃত্বের আসনে রয়েছে। এর মধ্যে অগ্রণী ব্যাংক একাই বেসরকারি ব্যাংকগুলোকে ৪ হাজার কোটি টাকার বেশি কলমানি, রেপো ও শর্ট নোটিস ডিপোজিট হিসেবে ধার দিয়েছে। হঠাৎ করেই কলমানি বাজারে সুদহার সাড়ে ৪ শতাংশে উঠে যাওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলামও। বণিক বার্তাকে তিনি বলেন, করোনাকালের পুরো সময়জুড়েও কলমানি বাজারে তারল্যের এত চাপ দেখা যায়নি। কিন্তু কয়েক দিন ধরেই কলমানি বাজারে সুদহার বেড়েছে। তবে মুদ্রাবাজারে যে চাপ তৈরি হয়েছে, সেটি দীর্ঘস্থায়ী হবে না বলেই মনে করছেন তিনি। সিরাজুল ইসলাম বলেন, ব্যাংকগুলো সুদহার কমিয়ে দেয়ায় কেন্দ্রীয় ব্যাংক আমানতের সর্বনিম্ন সুদ নির্ধারণ করে দিয়েছে। আমরা বলেছি, কোনো ব্যাংক মেয়াদি আমানতের জন্য মূল্যস্ফীতির হারের চেয়ে কম সুদ দিতে পারবে না। এ কারণে অনেক ব্যাংক আমানত নেয়া কমিয়ে দিয়ে কলমানি বাজার থেকে ধার নেয়াকে প্রাধান্য দিয়েছে। এখন ওই ব্যাংকগুলোই কলমানি বাজার থেকে বেশি সুদে টাকা নিতে বাধ্য হচ্ছে। মুদ্রাবাজারে তারল্যের চাপ তৈরি হওয়ায় প্রভাব পড়েছে সরকারি বিল-বন্ডে। এক মাস ধরে ট্রেজারি বিল-বন্ডের ইল্ড রেট বাড়ছে। এমনকি গতকাল ১০ বছর মেয়াদি বন্ডের নিলাম ডেকে ব্যাংকগুলো থেকে প্রত্যাশিত সাড়াও পায়নি কেন্দ্রীয় ব্যাংক। নিলামে ২ হাজার কোটি টাকা তোলার কথা থাকলেও মাত্র ৪০০ কোটি টাকার বিড হয়েছিল। শেষ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে ১ হাজার ১০০ কোটি টাকার বন্ড বিক্রি করা সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অতিরিক্ত তারল্যের চাপে এক মাস আগেও ট্রেজারি বিলের ইল্ড রেট নেমে এসেছিল ২ শতাংশের নিচে। বর্তমানে বিভিন্ন মেয়াদি বিলের ইল্ড রেট ৩ শতাংশের ঊর্ধ্বে উঠেছে। ট্রেজারি বন্ডের ইল্ড রেট উঠে গেছে ৫ শতাংশের ঊর্ধ্বে। অলস তারল্যের চাপ থেকে ব্যাংকগুলোকে সুরক্ষা দিতে গত আগস্টে উদ্যোগী হয় বাংলাদেশ ব্যাংক। এজন্য মাসব্যাপী ৭, ১৪ ও ৩০ দিন মেয়াদি বিলের নিলাম কর্মসূচি ঘোষণা করা হয়। ওই নিলামের মাধ্যমে মুদ্রাবাজার থেকে অন্তত ২০ হাজার কোটি টাকা তুলে নেয়া হয়েছিল বলে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন। বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংক চলতি অর্থবছরে এখন পর্যন্ত ১৬৫ কোটি ডলার বিক্রি করেছে। এর মাধ্যমেও বাজার থেকে প্রায় ১৪ হাজার কোটি টাকা তুলে নেয়া হয়েছে। মুদ্রাবাজারে চাপ সৃষ্টির পেছনে এ দুটি কারণও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করছেন ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী।

বিস্তারিত...

করোনায় আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ২৬৬

নিজস্ব প্রতিবেদক গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আরও ২৬৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে

বিস্তারিত...

ভয়ঙ্কর রূপ নিচ্ছে সাইবার অপরাধ

সাইবার জগতে হয়রানির শিকার হওয়া অধিকাংশ নারীই লজ্জা কিংবা ভয়ে অপরাধীদের বিরুদ্ধে অভিযোগ করেন না। বিষয়টি চেপে যান। সমাজ কিংবা সম্মানহানির ভয়ে তারা এমন সিদ্ধান্ত নিলেও পার পেয়ে যায় অপরাধীরা।

বিস্তারিত...

বাগদাদ গ্রুপের চেয়ারম্যানের ১৫ মাসের কারাদণ্ড

ঢাকা ব্যাংকসহ তিন ব্যাংকের মামলায় দেশের শীর্ষ ঋণখেলাপি বাগদাদ গ্রুপের চেয়ারম্যান ফেরদৌস খান আলমগীরকে ১৫ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল অর্থঋণ আদালতের যুগ্ম জেলা জজ মুজাহিদুর রহমান এ আদেশ দেন। এর আগে ৩ নভেম্বর সিটি ব্যাংকের মামলায় তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন। অর্থঋণ আদালতের সেরেস্তাদার মুক্তাদির মাওলা জানিয়েছেন, ঢাকা ব্যাংকের অর্থজারি মামলায় ফেরদৌস খানকে পাঁচ মাসের দেওয়ানি আটকাদেশের নির্দেশ দেয়া হয়। পাশাপাশি সিটি ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকের মামলায়ও পাঁচ মাস করে মোট ১৫ মাসের কারাদণ্ড দেয়া হয়। সম্প্রতি চট্টগ্রামের শীর্ষ ঋণখেলাপিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সত্ত্বেও তাদের ধরতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন আদালত। এর পর পরই একাধিক ঋণখেলাপি পুলিশের হাতে ধরা পড়েন। বাগদাদ গ্রুপের চেয়ারম্যান ফেরদৌস খান আলমগীর সিটি ব্যাংকের মামলায় গ্রেফতার হওয়ার পর ঢাকা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ব্যাংক এশিয়া ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মামলায়ও তাকে গ্রেফতার দেখানো হয়। আদালত ঢাকা ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকের আবেদন মঞ্জুর করেন এবং ডিক্রিদার ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে দেওয়ানি আটকাদেশ দেন। আদালতের নথি পর্যালোচনা করে জানা গেছে, ফেরদৌস খান আলমগীরের বিরুদ্ধে ঢাকা ব্যাংকের বর্তমান পাওনা ৭৭ কোটি টাকা। ঢাকা ব্যাংকের চেক প্রতারণার অভিযোগে ১৬ কোটি টাকার মামলাটি আদালতে বিচারাধীন। এছাড়াও সিটি ব্যাংকের ৩২ কোটি টাকার অর্থজারি মামলা, সিটি ব্যাংকের চেক প্রতারণার অভিযোগে করা ১৪ কোটি টাকার এসটি মামলাও বিচারাধীন। অন্যদিকে ব্যাংক এশিয়ার ২২ কোটি টাকা, ইস্টার্ন ব্যাংকের ১৫ কোটি, ইস্টার্ন ব্যাংকের ৭৯ লাখ টাকার চেক প্রতারণার অভিযোগে করা মামলাগুলোর বিচারও চলছে। আরো বিচারাধীন রয়েছে ৭৯ লাখ টাকার চেক প্রতারণার মামলা, ৭৯ লাখ টাকার এসটি মামলা ও ১ কোটি টাকার এসটি মামলা। সব মিলিয়ে চট্টগ্রামের এ ব্যবসায়ীর কাছে দেশের বিভিন্ন ব্যাংকের ঋণের প্রায় ৩০০ কোটি টাকা আটকা রয়েছে। সিটি ব্যাংকের আইনজীবী মোহাম্মদ নাঈম ভূঁইয়া বণিক বার্তাকে বলেন, বিচারক নথিপত্র পর্যালোচনা করে বাগদাদ গ্রুপের চেয়ারম্যান ফেরদৌস খান আলমগীরকে সিটি ব্যাংকসহ তিনটি ব্যাংকের মামলায় পাঁচ মাস করে সর্বমোট ১৫ মাসের কারাদণ্ড দিয়েছেন। আদালতের রায়ের পাশাপাশি প্রশাসন যদি ঋণখেলাপিদের গ্রেফতারে সচেষ্ট হয়, তবে ব্যাংকের টাকা আদায় কার্যক্রম আরো বেগবান হবে বলে মন্তব্য করেন তিনি। বাগদাদ গ্রুপের কর্ণধার চট্টগ্রামের রাউজানের ফেরদৌস খান আলমগীর। তাঁর পিতা আইয়ুব খান ছিলেন চট্টগ্রাম অঞ্চলের সারের ডিলার। চট্টগ্রামের মাঝিরঘাটে ছিল তাদের কার্যালয়। এক সময় সারের ব্যবসা থেকে ভোগ্যপণ্যের ব্যবসায় আসেন আলমগীর ও তার সহোদর। পরে ফিশিং, আবাসন, পরিবহনসহ আরো কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলেন তারা। প্রতিষ্ঠানগুলো হলো মেসার্স আলমগীর ব্রাদার্স, বাগদাদ ট্রেডিং, ফেরদৌস এন্টারপ্রাইজ, বাগদাদ এক্সিম করপোরেশন, বাগদাদ পরিবহন, বাগদাদ প্রপার্টিজ। এরপর ব্যাংকগুলো থেকে একের পর এক ঋণ সুবিধা নেন। প্রথমদিকে ব্যাংকগুলোর সঙ্গে ভালো করে ব্যবসা করলেও পরে ব্যাংকের পাওনা পরিশোধে গড়িমসি শুরু করেন। একপর্যায়ে ব্যাংকগুলোর ঋণ আটকে যায়। ব্যাংক এশিয়া শেখ মুজিব রোড শাখার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২০০৩ সালের দিকে তাদের সঙ্গে ব্যবসা শুরু করেন বাগদাদ গ্রুপের কর্ণধার ফেরদৌস খান। তখন পর্যন্ত সরকারি আদেশে সার আমদানির ব্যবসা করত মেসার্স আলমগীর ব্রাদার্স। সার আমদানি করতে ব্যাংক থেকে ঋণ সুবিধা গ্রহণ করলেও এ ঋণের টাকা ব্যবহার করা হতো অন্যান্য খাতে। এতে অন্যান্য খাতে ব্যবসায় লোকসান হলে ব্যাংকের ঋণ ফেরত দিতে গড়িমসি শুরু করে প্রতিষ্ঠানটি। এদিকে ঋণের বিপরীতে ব্যাংকের কাছে প্রতিষ্ঠানটির বন্ধক রাখা সম্পত্তিতেও মালিকানা নিয়ে ঝামেলা রয়েছে। ঋণখেলাপির তালিকায় থাকা পরিবারটির একাধিক সদস্য ব্যাংকের টাকা না দিয়ে কানাডায় বাড়ি করে আবাস গড়েছেন। ২০১৯ সালের ১৯ আগস্ট খেলাপি ঋণের ৯ মামলায় ফেরদৌস খানের স্ত্রী মেহেরুন নেছাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। মেহেরুন নেছা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান জহিরুল আলম দোভাষের বড় ভাই নবী দোভাষের মেয়ে। আর্থিক প্রতিষ্ঠান ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের চেক প্রতারণার নয় মামলায় মেহেরুন নেছার সাজা হয়েছে। গ্রেফতারের পর নয় মাস সাজা ভোগ করেন তিনি। অন্যদিকে বিভিন্ন ব্যবসায় যুক্ত থাকলেও ফেরদৌস খান আলোচনায় আসেন মূলত বাগদাদ এক্সপ্রেস নামের বিলাসবহুল যাত্রীবাহী বাস সার্ভিস চালুর মাধ্যমে। ২০১৩ সালের দিকে ১৫টি বিলাসবহুল মার্সিডিজ এসি বাস দিয়ে ঢাকা-চট্টগ্রাম রুটসহ বিভিন্ন রুটে যাত্রী পরিবহন শুরু হয়। তবে অন্যান্য ব্যবসার মতো ব্যাংকের টাকায় কেনা বাসগুলোর ঋণের কিস্তি সময়মতো পরিশোধ না করে কয়েক বছর পর বাস চলাচলই বন্ধ করে দেয়া হয়। যদিও চলতি বছরের ১১ মার্চ দুপুরে চট্টগ্রাম নগরীর আকবর শাহ এলাকার গ্যারেজে আগুন লেগে ১১টি মার্সিডিজ এসি বাস পুড়ে যায়। সর্বশেষ ১৯ মার্চ পর্যন্ত ফায়ার সার্ভিসের কাছে এ-সংক্রান্ত কোনো আবেদন জমা পড়েনি। নিয়ম অনুযায়ী, ঘটনাস্থল থেকে অগ্নিকাণ্ডের কোনো সূত্র সংগ্রহ করা না গেলে ক্ষতিগ্রস্ত পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ফায়ার সার্ভিস তদন্তে নামে। কিন্তু কেউ আবেদন না করায় দীর্ঘদিন ক্ষয়ক্ষতি নিরূপণে কোনো তদন্ত কমিটি গঠন করতে পারেনি ফায়ার সার্ভিসের চট্টগ্রাম জেলার মহানগর ইউনিট। বাগদাদ পরিবহনে বিনিয়োগকারী প্রতিষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এভিপি ও হেড অব ব্রাঞ্চ (প্রবর্তক শাখা) মোহাম্মদ ওসমান জানান, পরিবহন খাতে ব্যবসা করতে ২০১৩ সালে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ঋণ নেয় বাগদাদ গ্রুপ। ব্যাংকের টাকায় বাগদাদ এক্সপ্রেস নামে বিলাসবহুল মার্সিডিজ বাসের ব্যবসা করলেও গত আট বছরে ব্যাংকের টাকা শোধ করেননি ফেরদৌস খান। বর্তমানে বাগদাদ গ্রুপের কাছে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক প্রবর্তক মোড় শাখার ৩৪ কোটি টাকা পাওনা আটকে রয়েছে। এ পাওনা আদায়ে সম্প্রতি প্রতিষ্ঠানটি সীতাকুণ্ডের সলিমপুর এলাকার ৬০ শতক জমি নিলামে তোলে। তবে তাতেও উপযুক্ত দরদাতা পাওয়া যায়নি।

বিস্তারিত...

মহাখালীতে হাফপাসের দাবিতে আন্দোলন

বাসের ‘হাফপাস’ভাড়ার দাবিতে মহাখালীর রাস্তায় নামা শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটছে। এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার (১৭ নভেম্বর) মহাখালী তিতুমীর কলেজের সামনে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

ভ্যাকসিন উৎপাদনে আন্তর্জাতিক মানের ইনস্টিটিউট হবে: প্রধানমন্ত্রী

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাসসহ বিভিন্ন ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন উৎপাদনের লক্ষ্যে দেশে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন ভ্যাকসিন ইনস্টিটিটিউট প্রতিষ্ঠা এবং ভ্যাকসিন নীতিমালা প্রণয়নের পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে। টিকা ইনস্টিটিউট

বিস্তারিত...

বাংলাদেশের প্রতিরক্ষা খাত দুর্নীতির অতি উচ্চ ঝুঁকিতে: টিআইবি

বাংলাদেশের প্রতিরক্ষা খাত দুর্নীতির অতি উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)। গভর্নমেন্ট ডিফেন্স ইন্টিগ্রিটি ইনডেক্স বা সরকারি প্রতিরক্ষা শুদ্ধাচার সূচক-২০২০ প্রকাশ করে বার্লিনভিত্তিক সংস্থাটি গতকাল এ তথ্য জানিয়েছে।

বিস্তারিত...

ধর্মঘটের দ্বিতীয় দিন মিরপুরে বাসের অপেক্ষায় শত শত যাত্রী

আফজাল হোসেন   রাজধানীর মিরপুরে দ্বিতীয় দিনের মতো চলছে পরিবহণ শ্রমিকদের ধর্মঘট।  গণপরিবহণের জন্য সকাল থেকে শত শত যাত্রী বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে থাকলেও বাসের দেখা নেই।  অনেকক্ষণ পর পর দু’একটি

বিস্তারিত...

চতুর্থ ধাপের ইউপি নির্বাচন আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ৪১৬৯ জন

চতুর্থ ধাপের ৮৪০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চার হাজার ১৬৯ জন। প্রতি ইউপিতে গড়ে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পাঁচ জন। মঙ্গলবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন আবেদন ফরম

বিস্তারিত...

© All rights reserved © 2026