1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী পেলে-মারাদোনার সঙ্গে নিজের তুলনা করলেন রোনালদো লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে সরকার কাজ করছে, প্রধানমন্ত্রী বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য জার্মান রাষ্ট্রদূতের অঙ্গীকার

কাবুল বিমানবন্দর থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশি ভার্সিটির ১৫০ আফগান ছাত্রী আটকা পড়েছেন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ২২০ বার দেখা হয়েছে

আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দর থেকে সেনাদের সরিয়ে নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। গতকাল যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির প্রতিরক্ষা দফতর পেন্টাগন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর ওয়াশিংটন পোস্টের।

কাবুলের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ায় সেখান থেকে লোকজনকে সরিয়ে নিতে অতিরিক্ত সেনা পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। এ প্রসঙ্গে গতকাল বিকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, চুক্তি অনুসারে ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নিতে সঠিক পথে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, কাবুল বিমানবন্দর থেকে আনুষ্ঠানিকভাবে সেনা প্রত্যাহারের নির্দেশ এখনো দেওয়া হয়নি। তবে সেখান থেকে কয়েক শ সেনা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এর মধ্যে পেন্টাগনসহ বিভিন্ন দফতরের কর্মীরাও রয়েছেন। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারে যুক্তরাষ্ট্র অনড় অবস্থানে থাকলেও তার মিত্ররা এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা পিছিয়ে দিতে যুক্তরাজ্য ও জার্মানি আহ্বান জানিয়েছে। তবে বাইডেন তার আগের অবস্থানে অনড়। তিনি বলেন, আফগানিস্তান থেকে সামরিক-বেসামরিক লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ যত দ্রুত শেষ করা যাবে, ততই ভালো। ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, গতকাল প্রায় ২১ হাজার ৭০০ মানুষকে কাবুল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। হোয়াইট হাউস বলেছে, ১৪ আগস্ট থেকে ৭০ হাজার মানুষকে কাবুল থেকে সরিয়ে নিতে সাহায্য করেছে যুক্তরাষ্ট্র।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026