1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী পেলে-মারাদোনার সঙ্গে নিজের তুলনা করলেন রোনালদো লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে সরকার কাজ করছে, প্রধানমন্ত্রী বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য জার্মান রাষ্ট্রদূতের অঙ্গীকার

কাবুল বিমানবন্দরের কাছে যুক্তরাষ্ট্রের রকেট হামলা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ২২৬ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, কাবুল বিমানবন্দরে আরেকটি হামলার জোরালো আশঙ্কা রয়েছে। সামরিক কমান্ডাররা তাকে জানিয়েছেন, ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে এই হামলা হতে পারে। ‘সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য হুমকি’ থাকায় মার্কিন নাগরিকদের ওই এলাকা এড়িয়ে চলার জন্য সতর্ক করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এর পরেই রোববার সন্ধায় কাবুল বিমানবন্দরের কাছে ফের বোমা বিস্ফোরণ হয়েছে বলে জানা গেছে।

আফগানিস্তানের সবচেয়ে বড় টিভি নিউজ নেটওয়ার্ক টোলো নিউজ রিপোর্ট করছে যে, ‘কাবুলে কিছুক্ষণ আগে একটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।’ প্রত্যক্ষদর্শীদের বরাতে রয়টার্স রিপোর্ট করেছে, কাবুল বিমানবন্দরের কাছাকাছি বিস্ফোরণের শব্দ শুনে মনে হচ্ছে এটি একটি রকেট হামলা ছিল। কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা এখনও স্পষ্ট নয় কিন্তু কাবুল বিমানবন্দরের প্রায় ৩ মাইল (৫ কিমি) উত্তর-পশ্চিমে বিস্ফোরণটি একটি রকেট হামলার কারণে হয়েছে বলে মনে হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত টেলিভিশন ফুটেজ এবং ভিডিওতে দেখা যাচ্ছে, একটি আবাসিক ভবনের ওপরের আকাশে কালো ধোঁয়া উঠছে।

রয়টার্সের বিদেশি সংবাদদাতা ইদ্রিস আলী বলেন, দুই মার্কিন কর্মকর্তা তাকে জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্র কাবুলে বিমান হামলা চালিয়েছে। তাদেরই ছোঁড়া একটি রকেট বিমানবন্দরের কাছাকাছি বিস্ফোরিত হয়েছে বলে মনে করা হচ্ছে। কিন্তু এটি এখনও নিশ্চিত নয়। প্রতিবেদনে বলা হয়েছে যে, রকেট হমলার ফলে কমপক্ষে একজন নিহত হয়েছেন কিন্তু এটিও এখনও নিশ্চিত হওয়া যায়নি। সূত্র: দ্য গার্ডিয়ান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026