1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী পেলে-মারাদোনার সঙ্গে নিজের তুলনা করলেন রোনালদো লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে সরকার কাজ করছে, প্রধানমন্ত্রী বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য জার্মান রাষ্ট্রদূতের অঙ্গীকার

যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৩ বার দেখা হয়েছে

মাগুরা প্রতিনিধি

মাগুরায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। রোববার দুপুর সাড়ে ৩টার দিকে মাগুরা-যশোর সড়কের রামকান্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। মাগুরা দমকল বাহিনীর স্টেশন অফিসার মাছুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-শালিখা উপজেলার শতখালী গ্রামের আনসার সর্দার এর মেয়ে নাজমা খাতুন (৩০), একই উপজেলার দিঘলকান্দি গ্রামের বারিক বিশ্বাসের স্ত্রী সহিরুন বেগম (৪৫), বাসের হেলপার মামুন। আরেকজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

তিনি জানান, যশোর থেকে মেট্রো-ব ১৪১১৬৪ নম্বর একটি লোকাল বাস মাগুরার উদ্দেশে রওনা দেয়। পথে বেলা সাড়ে ৩টার দিকে শালিখার রামকান্তপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ক্রেন দিয়ে বাসটি টেনে তোলে।

এ সময় বাসের ভেতর থাকা ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে দু’জন নারী ও দু’জন পুরুষ। তবে এখনো তাদের পরিচয় জানা যায়নি। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, দমকল বাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে হতাহতদের উদ্ধার করেছে। এ ঘটনায় শালিখা থানায় মামলার প্রস্তুতি চলছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026