1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী পেলে-মারাদোনার সঙ্গে নিজের তুলনা করলেন রোনালদো লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে সরকার কাজ করছে, প্রধানমন্ত্রী বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য জার্মান রাষ্ট্রদূতের অঙ্গীকার

রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত ৮

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৮ বার দেখা হয়েছে
রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত ৮
?????????????????????????????????????????????????????

রাশিয়ার উরাল অঞ্চলের পের্ম শহরের বিশ্ববিদ্যালয়ে এক বন্দুক হামলায় আটজন নিহত হয়েছেন। পাশাপাশি হামলায় আরো ছয়জন আহত হয়েছেন।

সোমবার পের্ম স্টেট ইউনিভার্সিটি নামের এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক বন্দুকধারী হামলা করলে এই হতাহতের ঘটনা ঘটে।

এদিকে হামলার সাথে জড়িত বন্দুকধারীকে গ্রেফতার করা হয়েছে বলে খবরে জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গোলাগুলি শুরু হলে ভীত লোকজন বিশ্ববিদ্যালয় ভবনের জানালা দিয়ে টপকে বাইরে পালাচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের ভবনের ভেতর থেকে ধারণ করা অপর এক ভিডিওতে দেখা যায়, হেলমেট মাথায় কালো পোশাক পরা অস্ত্রধারী এক ব্যক্তি ধীরে ধীরে বিশ্ববিদ্যালয় ভবনের দিকে অগ্রসর হচ্ছে। এই সময় ক্যামেরার পেছনে থাকা ব্যক্তিরা তাদের আতঙ্ক প্রকাশ করছেন।

এদিকে পুলিশ জানিয়েছে, তারা হামলাকারীকে গ্রেফতার করেছে। হামলাকারী ওই বিশ্ববিদ্যালয়েরও একজন শিক্ষার্থী বলে জানায় তারা।

হামলাকারীর বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।

সূত্র : আরটি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026