1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী পেলে-মারাদোনার সঙ্গে নিজের তুলনা করলেন রোনালদো লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে সরকার কাজ করছে, প্রধানমন্ত্রী বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য জার্মান রাষ্ট্রদূতের অঙ্গীকার

আসামি বহনকারী গাড়িতে সিলিন্ডার বিস্ফোরণ, ২ পুলিশ দগ্ধ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯১ বার দেখা হয়েছে

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে আসামি বহনকারী হাইয়েস মাইক্রোতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই পুলিশ কনস্টেবল দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা পুলিশ সদস্যরা হলেন— রাকেশ ও বসন্ত। তাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে নোয়াখালী জেলা কারাগার থেকে চার আসামি নিয়ে পুলিশ এসকর্ট পার্টি লক্ষ্মীপুর যাচ্ছিল। পথে বেগমগঞ্জের কেন্দুরবাগ নামক এলাকায় আসামি এসকর্ট পার্টি বহনকারী হাইয়েস মাইক্রোতে এয়ার সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে গাড়িতে থাকা দুই পুলিশ সদস্য দগ্ধ হন।

আহতদের মধ্যে পুলিশ কনস্টেবল রাকেশ ও বসন্তের অবস্থা আশঙ্কাজনক। তবে আসামিরা বর্তমানে বেগমগঞ্জ থানা হেফাজতে আছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026